ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ভারতের পাইকারি বাজারে আট মাসের সর্বোচ্চ মূল্যস্ফীতি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 16 February, 2020, 5:34 PM

ভারতের পাইকারি বাজারে আট মাসের সর্বোচ্চ মূল্যস্ফীতি

ভারতের পাইকারি বাজারে আট মাসের সর্বোচ্চ মূল্যস্ফীতি

ভারতের পাইকারি মূল্যভিত্তিক মূল্যস্ফীতি (ডব্লিউপিআই) গত বছরের ডিসেম্বরে চেয়ে চলতি বছরের প্রথম মাসে আরও বেড়েছে। গত ডিসেম্বরে দেশটির পাইকারি বাজারে মূল্যস্ফীতি ২ দশমিক ৫৯ শতাংশ থাকলেও এ বছরের জানুয়ারিতে তা বেড়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ১ শতাংশে।

গত আট মাসে পাইকারি বাজারে মূল্যস্ফীতির হিসাবে জানুয়ারিতে তা ছিল সর্বোচ্চ। শেষ গত বছরের এপ্রিলে দেশটির পাইকারি বাজারে মূল্যস্ফীতি ছিল ৩ দশমিক ১ শতাংশ। এর আগে ২০১৮ সালের ডিসেম্বরে এই হার ছিল ৩ দশমিক ৪৬ শতাংশ। যা উদ্বেগ বাড়েয়েছে দেশটির অর্থনীতিতে।

গত শুক্রবার ভারতের বাণিজ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত পরিসংখ্যানে এসব তথ্য-উপাত্ত দেয়া হয়। তাতে বলা হচ্ছে, পাইকারি খাদ্যসূচক (হোলসেল ফুড ইনফ্লাশন) গত ডিসেম্বরে ছিল ১১ দশমিক শূন্য ৫ শতাংশ। জানুয়ারিতে তা কমে দাঁড়িয়েছে ১০ দশমিক ১২ শতাংশে।

খাদ্যপণ্যের উচ্চ মূল্য—বিশেষ করে পেঁয়াজ ও আলুর মতো নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলোর দাম বৃদ্ধির কারণে চলতি বছরের জানুয়ারিতে ভারতের পাইকারি মূল্যভিত্তিক মূল্যস্ফীতি এত বেড়েছে। এর মধ্যে পেঁয়াজের দাম বেড়েছে ২৯৩ শতাংশ ও আলুর ৮৭ দশমিক ৮৪ শতাংশ।

এছাড়াও দাম বেড়েছে সয়াবিন ও তিসিসহ অন্যান্য পণ্যের দাম বেড়েছে। এদিকে চলতি সপ্তাহের শুরুতে প্রকাশিত পরিসংখ্যানে জানুয়ারিতে ভারতের খুচরা মূল্যস্ফীতি সূচক বেড়ে ৭ দশমিক ৫৯ শতাংশে দাঁড়ায়, যা ২০১৪ সালের মে মাসের ৮ দশমিক ৩৩ শতাংশের পর সর্বোচ্চ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status