ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
করোনায় আক্রান্ত প্রথম জাপানি নাগরিকের মৃত্যু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 14 February, 2020, 2:45 PM

করোনায় আক্রান্ত প্রথম জাপানি নাগরিকের মৃত্যু

করোনায় আক্রান্ত প্রথম জাপানি নাগরিকের মৃত্যু

চীন থেকে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া প্রাণঘাতী নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জাপানে প্রথমবারের মতো একজনের মৃত্যু হয়েছে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী কাটসুনোবো কাতো’র বরাত দিয়ে বৃহস্পতিবার এ খবর জানিয়েছে জাপানের স্থানীয় পত্রিকা মেইনিচি শিমবুন।

করোনায় প্রাণ হারানো ৮০ বছরের ওই বৃদ্ধা জাপানের কানাগাওয়া জেলার বাসিন্দা। তিনি গত ১ ফেব্রুয়ারি থেকে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

এদিকে, চীনের হুবেই প্রদেশে করোনাভাইরাসে আরো ১১৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৮২৩ জন। এ নিয়ে চীনে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৪৮৩।

বুধবার একদিনেই মারা গিয়েছিল ২৫৪ জন। একদিন পরই মৃত্যু ও আক্রান্তের সংখ্যা অর্ধেকে নেমে এসেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ পর্যন্ত চীনজুড়ে আক্রান্তের সংখ্যা ৬৪ হাজার ছাড়িয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status