ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
মান্দায় জমি নিয়ে বিরোধে পাঁচ নারী আহত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 14 February, 2020, 2:51 PM

মান্দায় জমি নিয়ে বিরোধে পাঁচ নারী আহত

মান্দায় জমি নিয়ে বিরোধে পাঁচ নারী আহত

নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধ এবং শত্রুতার জেরে পাঁচ নারীকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। ঘটনাটি ঘটেছে, মান্দা উপজেলার কালিকাপুর ইউ’পির চকরঘুনাথ গ্রামে।

গত ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯ টার দিকে চকরঘুনাধ মৌজার ৪০ শতক জমি দখলকে কেন্দ্র করে একই এলাকার প্রতিপক্ষের ফরহাদ হোসেনের ছেলে রেজাউল করিম, শফিকুল ইসলাম এবং হাফিজুল ইসলাম, মানিকুল্যার ছেলে রেবাদুল ইসলাম, মোহাম্মদ আলীর ছেলে আব্দুস সালামসহ অজ্ঞাতনামা আরো ৪-৫ জন বেআইনিভাবে লাঠি, রড,হাসুয়া,বল্লম ইত্যাদি দেশীয় অস্ত্রে সংঘবদ্ধ হয়ে শ্লীলতাহানিসহ মারপিট করে পাঁচ নারীকে আহত করেন ।

আহতরা হলেন, ছায়েরা বেগম, রাশেদা বেগম, জামিলা বেগম, নাসিমা বিবি এবং তারা বানু। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ওইদিনই মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ভুক্তভোগী চকরঘুনাথ (থানতলা) গ্রামের আক্কাস আলীর ছেলে আশরাফুল ইসলাম বলেন, বর্তমানে আহতরা মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। প্রতিপক্ষের লোকজন এখন পর্যন্ত বিভিন্নভাবে হুমকি অব্যাহত রেখেছে। এঘটনায় আমরা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগতেছি।

এ ঘটনায় মামলা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status