ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
ট্রাম্প আসছেন তাই উঁচু প্রাচীর তুলে বস্তি আড়াল করছে ভারত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 13 February, 2020, 11:36 PM

ট্রাম্প আসছেন তাই উঁচু প্রাচীর তুলে বস্তি আড়াল করছে ভারত

ট্রাম্প আসছেন তাই উঁচু প্রাচীর তুলে বস্তি আড়াল করছে ভারত

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ মাসের শেষের দিকে ভারত সফরে আসার কথা রয়েছে । এই সফরে ভারতের আহমেদাবাদে যাবেন তিনি। সেখানে যাওয়ার পথে রাস্তার আশ-পাশের বস্তিগুলো ট্রাম্পের চোখের আড়াল করতে উঁচু প্রাচীর নির্মাণ করছে দেশটির সরকার।

ভারতের সরকারি জ্যেষ্ঠ এক কর্মকর্তা ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, বস্তি আড়াল করার জন্য নয়; ওই প্রাচীরটি নির্মাণ করা হচ্ছে নিরাপত্তার কারণে। কিন্তু প্রাচীর নির্মাণের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান বলছে, আহমেদাবাদ বিমানবন্দর থেকে ট্রাম্পে যখন এই সড়ক হয়ে যাবেন; সরকার চায় তখন যেন তার চোখে এই বস্তি না পড়ে।

নাম প্রকাশ না করার শর্তে প্রাচীর নির্মাণকারী প্রতিষ্ঠানের ওই কর্মকর্তা বলেছেন, যত দ্রুত সম্ভব আমাকে এই প্রাচীর নির্মাণের কাজ শেষ করার নির্দেশ দেয়া হয়েছে। প্রকল্পটি শেষ করার জন্য ১৫০ জনের বেশি শ্রমিক দিন-রাত কাজ করছেন।

তবে সরকারি কর্মকর্তারা রাস্তার দুই পাশে সৌন্দর্যবর্ধন এবং পরিষ্কার অভিযানের অংশ হিসেবে এই প্রাচীর নির্মাণ করা হচ্ছে বলে স্বীকার করেছেন। কারণ যাই হোক না কেন, আহমেদাবাদের রাস্তার পাশে ৪০০ মিটার দীর্ঘ এবং সাত ফুট উচ্চতার যে প্রাচীর নির্মাণ করা হচ্ছে তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চোখ থেকে ৮০০ পরিবারের এক বস্তিকে আড়াল করবে সেটি পরিষ্কার।

মঙ্গলবার হোয়াইট হাউসে ভারত সফরের ব্যাপারে সাংবাদকিদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আহমেদাবাদের সমাবেশে লাখ লাখ মানুষ জমায়েত হবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status