ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
ককটেল ফাটিয়ে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 13 February, 2020, 11:45 PM

ককটেল ফাটিয়ে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

ককটেল ফাটিয়ে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক (রকেট) নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

নিহত আবু বক্কর সিদ্দিক(রকেট) ওই ইউপির বেপারী পাড়ার চমক বেপারীর ছেলে।

প্রত্যক্ষদর্শী মুজিদ ও কবীর হোসেন জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে সরাইল উপজেলা সদর এলাকায় পূর্ব বিরোধের জের ধরে একদল দুর্বৃত্তরা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাধারণ লোকজন বিভিন্ন দিকে ছোটাছুটি করতে থাকেন। এ সময় বাজারের পাশে একটি দোকানে বসে ছিলেন সরাইল উপজেলা সদরের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক (রকেট)। দুর্বৃত্তরা তাকে এলোপাথারি কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিলে চিকিৎসক এবিএম মুছা চৌধুরী ঘোষণা করেন। এ ঘটনায় আহত ১০ জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

নিহতের স্ত্রী নাছিমা বেগম ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে কান্নায় ভেঙে পড়েন। এ সময় ঘটনার জন্য সরাইল সদর ইউপির ১ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য শাহ আলম ও তার লোকজনকে দায়ী করেন।

হামলার খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা শাহ আলমকে দায়ী করে তার বাড়িঘর আগুনে পুড়িয়ে দেন। বর্তমানে পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিপুল সংখ্যাক পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত এসপি মুহাম্মদ আলমগীর হোসেন জানান, হামলাকারীদের গ্রেফতারে পুলিশ কাজ করছে। এলাকায় বিপুল সংখ্যাক পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status