ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
ধর্ষণ শেষে জানলো তরুণী এইডসে আক্রান্ত, আতঙ্কে দুই যুবক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 13 February, 2020, 11:16 PM

ধর্ষণ শেষে জানলো তরুণী এইডসে আক্রান্ত, আতঙ্কে দুই যুবক

ধর্ষণ শেষে জানলো তরুণী এইডসে আক্রান্ত, আতঙ্কে দুই যুবক

ট্রেনে একা পেয়ে এক যুবতীকে ধর্ষণ এবং পুরো ঘটনাটি ভিডিও করছিল দুই ব্যক্তি। তরুণীর চিৎকারে ট্রেনের কামরার দিকে এগিয়ে যায় পুলিশ। ধর্ষিতাকে উদ্ধার করে এবং দুই ধর্ষককে গ্রেফতার করে। কিন্তু আতঙ্ক ছড়ায় যুবতীর মেডিকেল টেস্টের পর। ওই নারী একজন এইডস রোগী। বিষয়টি জানার পরই এইডস আতঙ্কে আছেন দুই ধর্ষক।

পুলিশ জানায়, অভিযুক্ত দুই ধর্ষক চাইতি মহলার বাসিন্দা বীরেন্দ্র প্রকাশ সিং ও দীপক সিং। তাদের বয়স ত্রিশের কাছাকাছি। ধর্ষিতা বিহারের কাইমুর জেলার বাসিন্দা। কয়েক বছর আগে তার স্বামীকে হারান। গোয়ার অ্যান্টি-রেট্রোভিয়াল থেরাপি সেন্টারে এইডসের চিকিৎসা চলছিল তার। রুটিন টেস্টের জন্য গোয়া যাচ্ছিলেন তিনি।

দ্য ওয়াল-র একটি প্রতিবেদন থেকে জানা যায়, ভারতে বিহারের পাটনা-ভাবুয়া ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনে এই ঘটনা ঘটে। তবে ওই তরুণীকে মেডিকেল টেস্টের জন্য নেয়া হলে বেরিয়ে আসে অন্য তথ্য। চিকিৎসকরা জানান, ওই তরুণী এইডসে আক্রান্ত। ফলে অপরাধীদের মধ্যেও এইচআইভি ভাইরাস সংক্রমণ ছড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

পুলিশ জানায়, এইডসের কথা শুনে দুইজনই আতঙ্কিত হয়ে পড়েছেন। তাদেরকেও মেডিকেল পরীক্ষার জন্য নেয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status