ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
যাবজ্জীবন পাওয়া সেই গাছটির মুক্তি মেলেনি ১২২ বছরেও
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 13 February, 2020, 11:13 PM

যাবজ্জীবন পাওয়া সেই গাছটির মুক্তি মেলেনি ১২২ বছরেও

যাবজ্জীবন পাওয়া সেই গাছটির মুক্তি মেলেনি ১২২ বছরেও

ছোটবেলায় পাঠ্যবইতে পড়েছেন- ‘গাছ আমাদের পরম বন্ধু’। অস্বীকার করার কোনো উপায় নেই যে, গাছপালা ছাড়া পৃথিবীতে আমাদের জীবন অচল। এটি একদিকে নিসর্গের শোভা বৃদ্ধি করে, অন্যদিকে প্রকৃতির ভারসাম্য রক্ষায় পালন করে অসাধারণ ভূমিকা। মানব সংস্কৃতির বিকাশেও মানুষকে সবচেয়ে বেশি সাহায্য করেছে গাছ। আর এ গাছই কি-না জেল খাটছে ১২২ বছর ধরে।

গাছ নিয়ে ছোটবেলায় পড়া সেই লাইনটি ১৮৯৮ সালে হয়তো ভুলে গিয়েছিলেন তৎকালীন অবিভক্ত ভারতের ব্রিটিশ সেনা কর্মকর্তা জেমস স্কুইড। তিনি গাছকেই যাবজ্জীবন কারাদণ্ড দেন। আজও পাকিস্তানের ল্যান্ডি কোটাল সেনানিবাসে শিকল পরিয়ে বন্দি রাখা হয়েছে বটগাছ মহীরুহটিকে।

গাছটির অপরাধ কী ছিল জানেন? মদ্যপ অবস্থায় একদিন বাড়ি ফিরছিলেন জেমস স্কুইড। পথের মধ্যে হটাৎ তিনি দাঁড়িয়ে যান; দেখেন গাছটি তার দিকে এগিয়ে আসছে। বারবার গাছটিকে এগিয়ে আসতে নিষেধ করলেও নির্দেশ অমান্য করে সেটি এগিয়ে যায় তার কাছে। তার এ গল্প শুনে কেউ বিশ্বাস করেনি, কারণ পুরোটাই ছিল নেশার ঘোর। তারপরও শেকল দিয়ে বেঁধে ফেলা হয় গাছটিকে।

গাছের যাবজ্জীবন দিয়ে তিনি থমকে যাননি। স্থানীয় বাসিন্দাদেরও হুমকি দেয়া হয়, কেউ এই গাছকে মুক্ত করলে তাকেও শাস্তি পেতে হবে।  কালের সাক্ষী হয়ে ল্যান্ডি কোটাল সেনানিবাসে বন্দি অবস্থায় থাকা গাছটি এখনও তাই মুক্তির দিন গুনছে। তার গায়ে লেখা, ‘আই অ্যাম আন্ডার অ্যারেস্ট’।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status