ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
ভালবাসার নামে ‘বাণিজ্য সপ্তাহ’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 13 February, 2020, 8:57 PM
সর্বশেষ আপডেট: Thursday, 13 February, 2020, 8:58 PM

ভালবাসার নামে ‘বাণিজ্য সপ্তাহ’

ভালবাসার নামে ‘বাণিজ্য সপ্তাহ’

আসছে সপ্তাহ জুড়ে ভালবাসার ফুলঝুড়ি! ৭ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত উদযাপিত হয় বিভিন্ন দিবস। তবে অন্যান্য দিবসগুলোর তাৎপর্য না থাকলেও ভালোবাসা দিবসের রয়েছে হৃদয়স্প'র্শী ইতিহাস। আর বাকি দিনগুলো আসলে বাণ্যিজের মোড়কে ভালবাসার আদিখ্যেতা।

৭ ফেব্রুয়ারি রোজ ডে, ৮ ফেব্রুয়ারি প্রপোজ ডে, ৯ ফেব্রুয়ারি চকলেট ডে, ১০ ফেব্রুয়ারি টেডি ডে, ১১ ফেব্রুয়ারি প্রমিজ ডে, ১২ ফেব্রুয়ারি হাগ ডে, ১৩ ফেব্রুয়ারি কিস ডে এবং ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে।

প্রশ্ন হচ্ছে, আধুনিক সভ্যতার এ যুগে কুসংস্কারাচ্ছন্ন ভ্রান্ত বিশ্বা'সের ওপর প্রতিষ্ঠিত তথাকথিত প্রেমিক উৎসব চালু হলো কিভাবে? ইস্টার এ হল্যান্ড নামক এক চতুর কার্ড বিক্রেতা কোম্পানি প্রথম ‘What Else Valentine’ নামে প্রথম বাণিজ্যিকভাবে আমেরিকান ‘ভ্যালেন্টাইন ডে’ কার্ড বানায় এবং প্রথম বছরই ৫০০০ ডলারের কার্ড বিক্রি হয়। পরে সুযোগসন্ধানী মিডিয়া কোম্পানির পৃষ্ঠপোষকতায় ভ্যালেন্টাইন ডে ফুলে-ফেঁপে ওঠে।

ক্লিওপেট্রা’র যুগ থেকে প্রচলিত ভালোবাসার প্রতীক হিসেবে ব্যবহৃত লাল গোলাপকে ভালোবাসার অনুসঙ্গ হিসেবে আনুষ্ঠানিকভাবে ব্যবহার করা শুরু হয় চতুর্দশ শতাব্দী থেকে। ভালোবাসার সপ্তাহের একটি দিন নিয়ে নেয় এই ‘রোজ ডে’। যা একটি ব্যবসায়িক মহলের সৃষ্টি। এরই পথ ধরে চলে আসে ‘চকলেট ডে’, ‘টেডি ডে’-র মতো আরো কিছু ‘ডে’।

এই ব্যবসা নীতিকে রীতি হিসেবে পরিচালনা করে আসছে ব্যবসায়ী দল। সুযোগসন্ধানী নীতিহীন ব্যবসায়ী ও সস্তা জনপ্রিয়তাকামী একশ্রেণির মিডিয়া ২৫০০ বছরের পুরনো লটারির মাধ্যমে যুবকদের মাঝে যুবতীদের বন্টনের মতো একটি ঘৃণ্য রীতিকে ভালোবাসা দিবসের মোড়কে প্রেমিক-প্রেমিকার উৎসবে পরিণত করেছে। একেকটি দিনকে কেন্দ্র করে চলে একেক রকমের ব্যবসায়িক প্রচারণা।

রোজ ডে-তে গোলাপের কদর বাড়ার সঙ্গে সঙ্গেই বেড়ে যায় এর দামও। তবে গোলাপের কদর শুধু রোজ ডে কেন্দ্রিকও নয়। ভালোবাসা দিবসেও এর মূল্য বেড়ে যায় কয়েকগুণ। গোলাপের দাম ১০ থেকে ১৫ টাকা হলেও ভালোবাসা দিবসে দাম বেড়ে হয় ১০০ থেকে ২০০ টাকা!

শুধু গোলাপ নয় ভালবাসা সপ্তাহকে কেন্দ্র করে রম'রমা ব্যবসা চালায় উপহার সামগ্রী বিক্রেতারা। ইন্টারনেটের যুগে অনলাইনের বিভিন্ন পেইজেও চলছে অফার এবং উপহারের প্যাকেজ। আর সপ্তাহের প্রতিটি দিনকে সাজানো হয় ভিন্ন ভিন্ন উৎসবের আমেজে। যুগলদের জন্য হোটেল-রেস্তোরাঁয় থাকে বিভিন্ন ছাড়। বেকারিগুলোতে থাকে ভালোবাসা দিবস উপলক্ষে বিভিন্ন কেকের বাহার। যুগলদের জন্য ফ্যাশন হাউজগুলো তৈরি করে ‘কাপল ড্রেস’।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status