ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
দুদকের হাতে জেলা পরিষদের সাবেক প্রধান সহকারী আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 13 February, 2020, 8:52 PM

দুদকের হাতে জেলা পরিষদের সাবেক প্রধান সহকারী আটক

দুদকের হাতে জেলা পরিষদের সাবেক প্রধান সহকারী আটক

প্রায় ৪৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে খুলনা জেলা পরিষদের সাবেক প্রধান সহকারী মো. মিজানুর রহমানকে আটক করেছে দুদক।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা জেলা পরিষদ এলাকা থেকে আটক হয় মিজান।

মামলার বাদী ও তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক তরুন কান্তি ঘোষ বলেন, মিজানের বিরুদ্ধে ৪০৯/৪২০ ধারায় ১৯৪৭ সনের ২নং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার মামলা দায়ের করার পর মিজানকে আটক করা হয়।

তিনি আরও বলেন, মিজানের বিরুদ্ধে সিডিউল বিক্রয় বাবদ ২৬ লাখ ১৮ হাজার ৯৮০ টাকা, ভ্রমণ ভাতা বাবদ ১ লাখ ৮৩ হাজার ৫০৮ টাকা, খেয়াঘাটের খাস আদায় বাবদ ২১ লাখ ৩২ হাজার ১২০ টাকাসহ সর্বমোট ৪৯ লাখ ৩৪ হাজার ৬০৮ টাকা আত্মসাৎ করেন। এর মধ্যে থেকে আসামি মিজান ১৩ লাখ টাকা জেলা পরিষদের তহবিলে জমা দিয়েছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status