ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
ঋণ আদায় করতে যাওয়া কর্মকর্তাকে মারধর, ইউপি সদস্য কারাগারে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 13 February, 2020, 8:58 PM

ঋণ আদায় করতে যাওয়া কর্মকর্তাকে মারধর, ইউপি সদস্য কারাগারে

ঋণ আদায় করতে যাওয়া কর্মকর্তাকে মারধর, ইউপি সদস্য কারাগারে

লক্ষ্মীপুরে খেলাপি ঋণ আদায় করতে গিয়ে আলী আহম্মদ নামে এক কর্মকর্তা হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় সদর উপজেলার কুশাখালী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) জামাল হোসেনকে আটক করা হয়েছে।

হামলার ঘটনায় বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। এতে আটক জামালকে গ্রেফতার দেখিয়ে দুপুরে জেলা আদালতে পাঠানো হয়।
আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠায়। মামলায় অচেনা আরও পাঁচজনকে আসামি করা হয়।

আহত আলী আহম্মদ সদর উপজেলার আমার বাড়ি আমার খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংকের জুনিয়র অফিসার (মাঠ)। তিনি একই উপজেলার দক্ষিণ মান্দারী গ্রামের মৃত বদর আলমের ছেলে।

থানা পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের নলডগী একটি বাড়ি একটি খামার সমিতি থেকে ২০১৭ সালের ১৩ নভেম্বর মানিক জান বালু ও আরিফুর রহমান ২০ হাজার টাকা করে ঋণ নেয়। মানিক জান ইউপি সদস্য জামালের মা এবং আরিফুল ভাতিজা। বারবার তাগিদ দেয়া সত্ত্বেও তারা এ ঋণ পরিশোধ না করে টালবাহনা করে আসছে। সবশেষ বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে খেলাপি ঋণ আদায়ের জন্য সহকর্মীদের নিয়ে জুনিয়র অফিসার (মাঠ) আলী আহম্মদ নলডগী বাজারে যায়। এসময় ওই দুই ঋণ খেলাপির অভিভাবক ইউপি সদস্য জামালকে বিষয়টি জানানো হয়। এক পর্যায়ে জামালের নেতৃত্বে তার সহযোগীরা আলী আহম্মদকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে জখম করে। হামলাকারীরা কর্মকর্তাদের শাসিয়ে বলে, ভবিষ্যতে এলাকায় ঋণ উত্তোলন করতে আসলে হত্যা করা হবে। পরে সহকর্মী ও স্থানীয়রা আহতকে উদ্ধার করে।

জানতে চাইলে প্রতিষ্ঠানটির সদর উপজেলা সমন্বয়কারী ও শাখা ব্যবস্থাপক মুহাম্মদ সোলায়মান বলেন, খেলাপি ঋণ আদায়ে মাইকিং করা হয়েছে। আত্মসাতের উদ্দেশ্যে জামাল মেম্বারের মা ও ভাতিজা ঋণ নিয়েছিল। আমার কর্মকর্তারা ঋণ আদায় করতে গেলে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়।

এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বলেন, হামলার শিকার আহম্মদ আলী বাদী হয়ে মামলা করেছেন। ঘটনার পর আটক জামাল মেম্বারকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতার করতে অভিযান চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status