ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
শ্যামলী বাসের ধাক্কায় দুই স্কুলছাত্রের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 13 February, 2020, 8:59 PM

শ্যামলী বাসের ধাক্কায় দুই স্কুলছাত্রের মৃত্যু

শ্যামলী বাসের ধাক্কায় দুই স্কুলছাত্রের মৃত্যু

বগুড়া-নগরবাড়ি মহাসড়কে সিরাজগঞ্জের শাহজাদপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক স্কুলছাত্র আহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজেলার দুর্গাদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- উপজেলার পুরান তেতরী গ্রামের রেজাউল করিমের ছেলে আরিফ (১৪) ও একই গ্রামের জহুরুল হকের ছেলে সুমন (১৪)। তারা তালগাছি এস এ মডেল স্কুলের নবম শ্রেণির ছাত্র।

শাহজাদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান এতথ্য নিশ্চিত করে জানান, তিন স্কুলছাত্র মোটরসাইকেলে তালগাছি বাজার থেকে শাহজাদপুরে আসছিল। বিকেলে তারা দুর্গাদহ এলাকায় পৌঁছলে পাবনা থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক আরিফ মারা যায়। আহত হয় আরও দুই মোটরসাইকেল আরোহী।

স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় সুমন নামে আরও এক স্কুলছাত্র মারা যায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status