ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
আ’লীগ নেতাকে গলা কেটে হত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 9 February, 2020, 10:52 AM

আ’লীগ নেতাকে গলা কেটে হত্যা

আ’লীগ নেতাকে গলা কেটে হত্যা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ৮নং চরএলাহী ইউনিয়নের চরবালুয়ার ৬নং চরআমজাদ এলাকায় ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি দিদার হোসেন সৌরভকে (৩৬) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আহত হয়েছেন আরও দুজন। তারা হলেন- বাহার মিয়া ও মো. হোসেন।

শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার চরআমজাদ এলাকা থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত দিদার হোসেন সৌরভ ৬নং ওয়ার্ড চরবালুয়া গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। তিনি ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে চরবালুয়া পুলিশ ফাঁড়ির এএসআই জাকির হোসেন জানান, দিদার হোসেন সৌরভের নিজস্ব বুলডোজার মেশিন ছিল। তার মধ্যে একটি মেশিনের চালক ছিল স্থানীয় চরআমজাদ গ্রামের বাহার মিয়া।

শনিবার রাতে মেশিনের ভাড়ার হিসাব করতে বাহারের বাড়িতে যায় সৌরভ। এর কিছুক্ষণ পর ১০-১২ জনের কালো মুখোশধারী একদল দুর্বৃত্ত বাহারের বাড়িতে হামলা চালায়।

এ সময় তারা ঘরে থাকা সৌরভ, বাহার ও হোসেনকে এলোপাতাড়ি পেটাতে থাকে। এর একপর্যায়ে মুখোশধারীরা সৌরভকে টেনেহিঁচড়ে ঘর থেকে উঠানে নিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। এতে রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থালে সৌরভের মৃত্যু হয়।

কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রবিউল হক জানান, রাত ২টার দিকে চরবালুয়া পুলিশ ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে।

দুপুরে নিহতের মরদেহ কোম্পানীগঞ্জ থানার মাধ্যমে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

এ হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status