যুব বিশ্বকাপের ফাইনালে কে হবে চ্যাম্পিয়ন, ভবিষ্যৎবাণী করলো উট শাহিন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 8 February, 2020, 9:43 PM
যুব বিশ্বকাপের ফাইনালে কে হবে চ্যাম্পিয়ন, ভবিষ্যৎবাণী করলো উট শাহিন
যুব বিশ্বকাপে ফাইনাল ম্যাচ আগামীকাল ৯ ফেব্রুয়ারি রবিবার। শিরোপা জয়ের লক্ষে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ-ভারত। আগামীকাল ভারতের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার পচেফেস্ট্রুমে ফাইনাল খেলবে বাংলাদেশ।
এদিকে যুব বিশ্বকাপের ফাইনাল ম্যাচ নিয়ে ভবিষ্যৎবাণী করেছে উট শাহিন।
এই উট ভবিষ্যৎবাণী করেছিলো ইংল্যান্ড বিশ্বকাপে। এর আগে ফুটবল বিশ্বকাপে ভবিষ্যৎবাণী করছিল অক্টোপাস, টিয়া পাখি, থেকে শুরু করে উট। গত ফুটবল বিশ্বকাপে অনেকটাই সত্য প্রমানিত হয়েছিল উট শাহিনের ভবিষ্যৎবাণী। তবে সম্প্রতি উট শাহিনের ভবিষ্যৎবাণী উল্টো হচ্ছে। গত বিপিএলে উট শাহিন খুলনাকে চ্যাম্পিয়ন করেছিল। কিন্তু চ্যাম্পিয়ন হয় রাজশাহী।
এবার যুব বিশ্বকাপের ফাইনাল নিয়ে ভবিষ্যৎবাণী করছে এই উট। আগামীকাল রবিবার ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশের যজুবার। আর সেই ম্যাচে জয়ী হবে ভারত। এমনটাই ভবিষ্যৎবাণী করেছে এই উট শাহীন।