ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
যে কারণে ডিভোর্স দিয়েছিলেন পাখি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 8 February, 2020, 9:46 PM

যে কারণে ডিভোর্স দিয়েছিলেন পাখি

যে কারণে ডিভোর্স দিয়েছিলেন পাখি

ভারতের স্টার জলসার ‘বোঝে না সে বোঝে না’ সিরিয়ালের মাধ্যমে বেশ জনপ্রিয়তা পান মধুমিতা সরকার। সেই থেকে দর্শকের কাছে পাখি

নামে পরিচিত তিনি। অনেকে তাকে মধুমিতার পরিবর্তে পাখি নামেও ডাকেন। সম্প্রতি ভারতের এক গণমাধ্যমে নিজের বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন তিনি।

সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন কেন এমন প্রশ্নে মধুমিতা সরকার বলেন, কোনো একটা কারণে তো সম্পর্ক ভাঙে না। পরস্পরের বিরুদ্ধে ক্ষোভ নেই আমাদের। সৌরভ ভালো মানুষ। ও খুব ভালো থাকুক, সেটাই চাইব।

কিন্তু আমার সঙ্গে ওর ঠিক বনিবনাটা হল না। আমাদের দু’জনের ভাবনাচিন্তা, দৃষ্টিভঙ্গি খুবই আলাদা। সম্পর্কেও সেই কারণে সমস্যা তৈরি হচ্ছিল। তবে আমরা দু’জনে কথা বলে, ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি। একটা নতুন প্রাণকে পৃথিবীতে আনার আগে যে আমরা আলাদা হয়ে গিয়েছি, সেটাই ভালো।

এদিকে সৌরভ এক সাক্ষাৎকারে বলেছেন যে, এর পরেও বন্ধু হিসেবে থাকবেন। এ বিষয়ে মধুমিতা সরকার বলেন, বন্ধু কতটা থাকব জানি না। দেশ কি এতটাও প্রোগ্রেসিভ হয়েছে? আর যদি বন্ধু থাকি, সেটা নিয়েও তো লোকে নানা কথা বলবে।

লোকের প্রশ্ন বন্ধ হবে না। এদিকে মধুমিতা সরকার ও অর্জুন চক্রবর্তীর নতুন সিনেমা ‘লাভ আজ কাল পরশু’ ভালোবাসা দিবসে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এ সিনেমাটি পরিচালনা করেছেন প্রতিম ডি গুপ্ত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status