ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
পিটিয়ে বাবাকে মেরে ফেলল ছেলে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 8 February, 2020, 8:50 PM

পিটিয়ে বাবাকে মেরে ফেলল ছেলে

পিটিয়ে বাবাকে মেরে ফেলল ছেলে

সাতক্ষীরায় সম্পত্তি নিয়ে বিরোধে ছেলের হাতে খুন হলেন বাবা। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শাহপুর গ্রামের এ ঘটনা ঘটে। নিহত শামসুর রহমান ঢালী ওই গ্রামের মৃত বদর উদ্দীন ঢালীর ছেলে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন জানান, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার শাহপুর গ্রামের জমি নিয়ে বিরোধে সকালে শামসুর রহমান ঢালীর ছেলে-মেয়েরা নিজেদের মধ্যে কথা কাটাকাটিতে জড়ান। এক পর্যায়ে সংঘাতে লিপ্ত হন তারা। এ সময় ছেলে মিয়ারাজ ঢালীর লাঠির আঘাতে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন শামসুর রহমান। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status