ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
নিজ দেশেই প্রত্যাখ্যাত ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 8 February, 2020, 8:45 PM

নিজ দেশেই প্রত্যাখ্যাত ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা

নিজ দেশেই প্রত্যাখ্যাত ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনাখ্যাত 'ডিল অব দ্য সেঞ্চুরি' কঠোরভাবে প্রত্যাখ্যান করেছেন দেশটির প্রতিনিধি পরিষদের শতাধিক ডেমোক্রেট কংগ্রেস সদস্য। শুক্রবার লেখা এক চিঠিতে আইনপ্রণেতারা এ শান্তি পরিকল্পনার সঙ্গে জড়িত টিমের সমালোচনা করে বলেছেন, এটি তৈরি করার আগে ফিলিস্তিনি কোনও পক্ষের সঙ্গে আলোচনা করা হয়নি।

ফিলিস্তিনি এবং ইসরায়েলিরা সমানভাবে এ পরিকল্পনার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হবে এবং তাদেরকে আরও সংঘাতের দিকে ঠেলে দেবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

ইসরায়েলের সাধারণ নির্বাচনের একমাস আগে ডিল অব দ্য সেঞ্চুরি প্রকাশ করায় আইনপ্রণেতারা এর কড়া সমালোচনা করেন। তারা বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে পুর্নর্নিবাচনে সহায়তা করতেই তড়িঘড়ি করে এ পরিকল্পনা প্রকাশ করা হয়েছে।

ডেমোক্রেট দলের ইহুদি ধর্মাবলম্বী হিসেবে পরিচিত এ্যান্ডি লেভিন এবং এলান লোয়েন্থালের মাধ্যমে পেশ করা চিঠিতে আরও বলা হয়, ট্রাম্পের ডিল অব দ্য সেঞ্চুরির প্রতি ডেমোক্রেট কংগ্রেস সদস্যদের কোনও সমর্থন নেই। ইসরায়েল যদি পশ্চিম তীরের পুরো অংশ বা কিছু অংশ দখলে নেয়ার জন্য এ পরিকল্পনাকে লাইসেন্স হিসেবে ব্যবহার করতে চায় তাহলে এটি হবে আন্তর্জাতিক লঙ্ঘন। পার্সট্যুডে।

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ২৮ জানুয়ারি ‘মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা’ নামে যে রূপরেখা প্রকাশ করেন তা প্রত্যাখ্যান করেছে মুসলিম দেশগুলোর বৈশ্বিক জোট ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)। ‘শতাব্দির সেরা চুক্তি’ নামে পরিচিত ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনাকে ‘নতুন বেলফোর ঘোষণা’ হিসেবে আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছেন ফিলিস্তিনিরা।

গত ২৮ জানুয়ারি হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে পাশে নিয়ে বহুল আলোচিত এই শান্তি পরিকল্পনা প্রকাশ করেন ট্রাম্প।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status