ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
মাহাথিরকে শান্ত করতে মালয়েশিয়া সফরে ইমরান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 30 January, 2020, 5:39 PM

মাহাথিরকে শান্ত করতে মালয়েশিয়া সফরে ইমরান

মাহাথিরকে শান্ত করতে মালয়েশিয়া সফরে ইমরান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আগামী সপ্তাহে মালয়েশিয়া সফরে যাচ্ছেন বলে জানা গেছে। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ খবর পাওয়া গেছে।

এই সফরে সৌদি আরবের চাপে পাকিস্তান মুসলিম জাতিগুলোর সম্মেলনে যোগ দেননি বলে যে অভিযোগ রয়েছে তা নিয়ে মাহাথির মোহাম্মদের সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন। এদিকে পাকিস্তানের বার্তা সংস্থা বুধবার এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৩ থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত দুই দিনের কুয়ালালামপুর সফরের শিডিউল নির্ধারিত আছে। সম্মেলনের পরই ইমরান খান এই সফরের বিষয়ে মাহাথির মোহাম্মদের সঙ্গে কথা বলেন। পাকিস্তান কেন সরে গেছে এ সম্মেলন থেকে, তার ব্যাখ্যা দিবে পাকিস্তান।

ইমরান খান পূর্বাহ্নে জানিয়েছিলেন, মাহথির মোহাম্মদের আয়োজনে গত ১৯ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত মুসলিম জাতিগুলোর সম্মেলনে পাকিস্তান যোগ দেবে। কিন্তু শেষ পর্যন্ত পাকিস্তান সম্মেলন থেকে পিছু হটে। এই সম্মেলনটি অনুষ্ঠিত হয় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের অর্থায়নে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status