ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
অ্যাম্বুলেন্সভর্তি ফেনসিডিল
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 30 January, 2020, 5:32 PM

অ্যাম্বুলেন্সভর্তি ফেনসিডিল

অ্যাম্বুলেন্সভর্তি ফেনসিডিল

এবার অ্যাম্বুলেন্সে করে মাদক পরিবহনকালে র‍্যাবের হাতে আটক হলো তিন মাদক কারবারি। সেই সঙ্গে উদ্ধার করা হলো ১২১৬ বোতল ফেনসিডিল। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ৩ এর একটি অভিযানে আজ ভোর সাড়ে ৬টায় তাদের আটক ও মাদক উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ও নগদ টাকা জব্দ করে র‍্যাব। আটক তিন মাদক কারবারি হলো মো. রবিউল ইসলাম, মো. বকুল হোসেন ও মো. মেহেদি হাসান।

অভিনব ও চতুর পন্থায় পরিবহনকালে মাদকের এই চালান আটক করার বিষয়টি নিশ্চিত করে র‍্যাব ৩ এর অপারেশন অফিসার অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম ফয়জুল ইসলাম বলেন, গোপন সূত্রে আমাদের কাছে তথ্য ছিল অ্যাম্বুলেন্স বা এমন রোগীবাহী কোনো গাড়িতে করে মাদকের একটি বড় চালান গাংনী থেকে পাবনা হয়ে নারায়ণগঞ্জের কাচপুরে যাবে। তথ্যমতে র‍্যাব ৩ এর একটি বিশেষ দল ঢাকার জিরো পয়েন্টের নিকটবর্তী একটি স্থানে চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। আজ ভোর পৌনে ৬টার দিকে আমরা জানতে পারি মাদকবাহী গাড়িটি এর মধ্যে ঢাকায় প্রবেশ করেছে। এর পর ভোর সাড়ে ৬টার দিকে আমরা একটি সাইরেন বাজানো অ্যাম্বুলেন্সের গতিরোধ করি এবং গাড়িতে থাকা তিনজনকে চ্যালেঞ্জ করি। এর পর গাড়ি তল্লাশি করে গাড়ির বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখা ৬টি বস্তা জব্দ করি এবং সেই বস্তাগুলো থেকে ১২১৬ বোতল ফেনসিডিল উদ্ধার করি। সেই সঙ্গে তিন মাদক কারবারিকে আটক ও মাদক পরিবহনকাজে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, এরা একটি সংঘবদ্ধ মাদক পাচারকারী চক্র। এরা এর আগেও একই পন্থায় মাদক পরিবহন করেছিল। তারা গাংনী থেকে মাদকের চালানটি গাড়িতে ওঠায়। তার পর পাবনা থেকে সাড়ে চার হাজার টাকা ভাড়ায় একজন রোগী তোলে। তার পর ঢাকায় ঢুকে সেই রোগীকে ঢামেকে নামিয়ে নারায়ণগঞ্জের কাচপুরের দিকে যাচ্ছিল।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status