ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইমিগ্রেশনে পাইলট আটক, যাত্রীরা আড়াই ঘণ্টা বিমানে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 30 January, 2020, 5:44 PM

ইমিগ্রেশনে পাইলট আটক, যাত্রীরা আড়াই ঘণ্টা বিমানে

ইমিগ্রেশনে পাইলট আটক, যাত্রীরা আড়াই ঘণ্টা বিমানে

ইমিগ্রেশন, বোর্ডিংসহ আনুষ্ঠানিকতা শেষে ওমানের রাজধানী মাস্কাটগামী যাত্রীদের তোলা হয় বিমানে, কয়েক মিনিট পর ছাড়ার কথা। কিন্তু ইমিগ্রেশনে আটকে পড়েন পাইলট। এতে নির্ধারিত সময়ের পরে আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে আটকে থাকতে হয় শতাধিক যাত্রী বহনকারী ফ্লাইটটিকে। বুধবার (২৯ জানুয়ারি) রাতে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর বোর্ডিং ব্রিজে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১২১ ফ্লাইটে এই ঘটনা ঘটে।

বিমানবন্দর সূত্র জানায়, পাইলটের নাম নাসিফ রহমান নাফি। রাত ৯টা ৪৫ মিনিটে মাস্কাটের উদ্দেশ্যে ফ্লাইটটি ঢাকা ছাড়ার কথা ছিল। বিজি-১২১, এয়ারক্রাফট বোয়িং ৭৮৭ ফ্লাইটটি যাত্রী নিয়ে ৮ নং বোর্ডিং ব্রিজ থেকে যাত্রা শুরু করে নির্ধারিত সময়ে। কিন্তু রানওয়েতে যাওয়ার পর কন্ট্রোল রুমের জরুরি নির্দেশে বিমানটি ফিরে আসে।

সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, পাসপোর্ট ফেলে বিমানবন্দরে চলে আসার পর পাইলট নাফি লোক পাঠিয়ে তার বাসা থেকে পাসপোর্ট আনেন। এরপর রাত সাড়ে দশটার দিকে তিনি বিমানটি ফ্লাই করার চেষ্টা করে রানওয়েতে যান। কিন্তু বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ার থেকে কয়েক মিনিটের মধ্যে বিমানটি ২ নম্বর বোর্ডিং ব্রিজে ফিরিয়ে আনা হয়। অবশেষে রাত ১২টা ১৫ মিনিটে বিমানটি যাত্রা শুরু করে।

তবে এ বিষয়ে বিমানবন্দরের কোনো দায়িত্বশীল কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status