ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
ছেলের বয়সী নায়কের সঙ্গে জমছে দেবশ্রীর প্রেম
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 30 January, 2020, 2:36 PM

ছেলের বয়সী নায়কের সঙ্গে জমছে দেবশ্রীর প্রেম

ছেলের বয়সী নায়কের সঙ্গে জমছে দেবশ্রীর প্রেম

দেবশ্রী রায় কলকাতার সিনেমার একজন সফল অভিনেত্রী। প্রায় শতাধিক সিনেমায় অভিনয় করেছেন এবং রাষ্ট্রীয় পুরস্কারসহ মোট ৪০টি অ্যাওয়ার্ড রয়েছে তার ঝুলিতে। তিনি শুধু অভিনেত্রীই নন, একজন সফল রাজনৈতিক ব্যক্তিত্বও। অনেক বছর ধরেই পর্দার আড়ালে আছেন এই অভিনেত্রী।

নতুন খবর হলো বিরতি কাটিয়ে অভিনয়ে ফিরতে চলেছেন এই নায়িকা। সম্প্রতি নাম লেখিয়েছেন ‘তুমি কি সেই?’ নামের একটি ছবিতে। পরিচালক অনুপ সেনগুপ্তের পরিচালনায় এই সিনেমিায় অভিনয় করবেন তিনি। ভালোবাসার গল্পের এই ছতে দেবশ্রী রায়ের নায়ক হচ্ছেন কলকাতার তরুণ নায়ক বনি সেনগুপ্ত।

চমক এখানেই শোনা যাচ্ছে, এই ছবিতে দেবশ্রীর সঙ্গে প্রেম করতে দেখা যাবে বনিকে। অসম প্রেমের গল্প নিয়ে নির্মিত হবে এই ছবি। ছবির নাম নাকি নিজেই ঠিক করে দিয়েছেন দেবশ্রী। ২০১৭ সালে রেশমি মিত্রের পরিচালনায় ‘হঠাৎ দেখা’ ছবিতে শেষ দেখা গিয়েছিল তাকে। ৩ বছর পর ফিরছেন নতুন চমক নিয়ে।

এদিকে সমান তালে চলছে দেবশ্রীর রাজনীতি। কিছুদিন আগেই বিজেপিতে যাওয়ার কথা শোনা গিয়েছিল তার। তবে এখনও পর্যন্ত আর কিছু জানা যায়নি। বর্তমানে তৃণমূল কংগ্রেসের রায়দিঘির বিধায়ক রয়েছেন তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status