ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
ইশরাকের কোনো একান্ত সচিব নেই
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 30 January, 2020, 2:29 PM

ইশরাকের কোনো একান্ত সচিব নেই

ইশরাকের কোনো একান্ত সচিব নেই

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে (ডিএসসিসি) বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেনের ব্যক্তিগত সহকারী গ্রেফতার নিয়ে বুধবার যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সঠিক নয় বলে জানিয়েছেন এই মেয়রপ্রার্থী।
বৃহস্পতিবার ইশরাক হোসেনের পক্ষে খুরশীদ আলম গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাতে বিভিন্ন সংবাদমাধ্যমে আরিফুল ইসলাম নামে একজন গ্রেফতারের খবর বলা হয়। তাকে ইশরাক হোসেনের ব্যক্তিগত সহকারী হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইশরাক হোসেনের কোনো ব্যক্তিগত সহকারী বা একান্ত সচিব নেই।
গ্রেফতার আরিফ বিএনপির একজন সমর্থক মাত্র। সে হিসাবে নির্বাচনের বিভিন্ন কর্মকাণ্ডে তিনি অন্যদের মতোই নিজ উদ্যোগে অংশ নিয়েছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status