ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
টয়লেটে যাওয়ার কথা বলে বৃদ্ধাকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 30 January, 2020, 1:50 PM

টয়লেটে যাওয়ার কথা বলে বৃদ্ধাকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

টয়লেটে যাওয়ার কথা বলে বৃদ্ধাকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

কুমিল্লায় টয়লেটে যাওয়ার কথা বলে ৫০ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে বাস হেলপার আহসান উল্লাহ ওরফে হাসানকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাতে কুমিল্লার নগরীর শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হাসান কুমিল্লা-সিলেট রুটে চলাচলকারী 'কুমিল্লা  ট্রান্সপোর্ট' পরিবহনের একটি বাসের হেলপার হিসেবে কাজ করেন। তিনি জেলার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ গ্রামের রবি উল্লাহর ছেলে।

কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ওসি মো.আনোয়ারুল হক জানান, হাসানকে আসামি করে বুধবার সন্ধ্যায় ওই বৃদ্ধা নারী থানায় মামলা করেন। এরপর ওই রাতেই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাসান ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে।  বৃহস্পতিবার সকালে ধর্ষক হাসানকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ধর্ষিতা ওই বৃদ্ধা নারী থানায় দায়ের করা মামলায় উল্লেখ করেছেন, তিনি নগরীর শাসনগাছা এলাকায় একটি পাবলিক টয়লেট পরিষ্কারের কাজ করেন এবং ওই টয়লেটের পাশের একটি ঘরে থাকেন। গত ২৫ জানুয়ারি রাতে টয়লেটে যাওয়ার কথা বলে ওই বৃদ্ধার ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করে লম্পট হাসান। পাশবিক নির্যাতনের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে ভর্তি করান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status