ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
৩ বছরের শিশুকে ধর্ষণ করল মামা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 29 January, 2020, 11:18 PM

৩ বছরের শিশুকে ধর্ষণ করল মামা

৩ বছরের শিশুকে ধর্ষণ করল মামা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিন বছরের ভাগ্নিকে ধর্ষণের অভিযোগ উঠেছে খোদ মামার বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার (২৯ জানুয়ারি) ধর্ষিতা শিশুটির পিতা বাদি হয়ে রূপগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

এর আগে গত ১৭ জানুয়ারি ভোলাব ইউনিয়নের ভোলাব গ্রামে ধর্ষণের ঘটনা ঘটে।

মামলার এজাহার থেকে জানা যায়, ধর্ষণের শিকার শিশুর বাবা-মায়ের মধ্যে পারিবারিক কলহের কারণে মা ও ভুক্তভোগী শিশু তার নানা বাড়ি অবস্থান করে আসছিল। গত ১৭ জানুয়ারি নানা বাড়ি অবস্থানকালে শিশুর মামা তাকে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে তার মা ও পরিবারের অন্যান্য সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে।

পরে গোপনে একটি হাসপাতালে নিয়ে শিশুটিকে চিকিৎসা করায়। পরবর্তীতে শিশুর পিতা ঘটনা জানতে পেরে ২৮ জানুয়ারি রূপগঞ্জ থানায় ধর্ষণের অভিযোগ এনে অভিযুক্ত মামাকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে রূপগঞ্জ উপজেলার ভোলাব পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, মামলার ভিত্তিতে আমরা শিশুটিকে ডাক্তারি পরীক্ষা করিয়েছি। পরীক্ষার রিপোর্ট এলে ঘটনার সত্যতা নিশ্চিত করা যাবে। তাছাড়া শিশুটিকে কোথায় গোপনে চিকিৎসা করা হয়েছে তারও খোঁজ-খবর নেয়া হচ্ছে।

তিনি বলেন, শুনেছি শিশুটির পিতা-মাতার মাঝে পারিবারিক কলহ রয়েছে। যদি কাউকে ফাঁসানোর উদ্দেশ্যে সাজানো অভিযোগ করা হয়ে থাকে তাহলে বাদির বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status