ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 29 January, 2020, 10:52 PM

মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার

মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার

সাভারের আশুলিয়ায় একটি কওমি মাদরাসার ১২ বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে একই মাদরাসার শিক্ষক ছলিম আহমদকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে আশুলিয়ার ভাদাইল পবনারটেক এলাকায় মারকাজুল কুরআন ও সুন্নাহ মাদরাসা থেকে ওই শিক্ষককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ছলিম আহমদ মৌলভীবাজারের বড়লেখা থানাধীন মাইজগ্রাম এলাকার সমছ উদ্দিনের ছেলে।

এ ঘটনায় ভুক্তভোগী ওই ছাত্রীর বাবা বাদী হয়ে বুধবার আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় তিনি উল্লেখ করেন, তিনি পেশায় একজন গাড়িচালক এবং তার স্ত্রী একটি পোশাক কারখানায় কাজ করেন। তাদের ১২ বছর বয়সী একমাত্র মেয়ে বাসাসংলগ্ন কওমি মাদরাসায় তৃতীয় শ্রেণিতে লেখাপড়া করে। মাদরাসার শিক্ষক ছলিম আহমদ তার মেয়েকে বিভিন্ন সময় জড়িয়ে ধরে এবং শরীরের স্পর্শকাতর অঙ্গে হাত দেয়।

তিনি মামলায় আরও বলেন, গত ১০ জানুয়ারি সকাল ১০টার দিকে ওই শিক্ষক তার মেয়েকে ডেকে নিয়ে জড়িয়ে ধরে। একপর্যায়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় তার মেয়ে চিৎকারে করলে তাকে ছেড়ে দেয়। এ ঘটনা কাউকে জানালে তাকে মেরে ফেলারও হুমকি দেয়া হয়। সেই থেকে ওই মেয়ে ওই মাদরাসায় যায় না। তাকে মাদরাসায় যেতে বললে কান্নাকাটি করে। একপর্যায় মেয়ে এসব ঘটনা জানালে থানায় অভিযোগ দায়ের করা হয়।

আশুলিয়া থানার উপপরিদর্শক ইউনুস বলেন, থানায় লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। পরে বুধবার এ ঘটনায় মামলা দায়েরের পর গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status