ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 29 January, 2020, 10:33 PM

বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণ

বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণ

খাগড়াছড়িতে বিয়ের প্রলোভনে এক নারীকে ধর্ষণের দায়ে বেলাল হোসেন নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে আদালত। বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের ভারপ্রাপ্ত বিচারক রেজা মোঃ আলমগীর হাসান এ রায় দেন। সাজাপ্রাপ্ত আসামী বেলাল হোসেন খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার মাতব্বর পাড়া এলাকার মোঃ আক্কাসের ছেলে।

জানা যায়, বিগত ২০১৪ সালের ২৬ জুন মাটিরাঙ্গার বেলাল হোসেনকে আসামী করে থানায় মামলা করেন ঐ নারী। মামলার এজাহারে বাদী উল্লেখ করেন আসামী বেলাল হোসেন বিবাহের প্রলোভনে বিভিন্ন স্থানে একাধিকবার ঐ নারীকে ধর্ষণ করে। পরবর্তীতে বিষয়টি সমাধানের জন্য স্থানীয়ভাবে উদ্যোগ নিলে আসামী বেলাল পালিয়ে যায়। পরে ভিকটিম মামলা করলে মামলায় তদন্তকারী কর্মকর্তা বিগত ২০১৪ সালের ১০ অক্টোবর চার্জশিট জমা দেন। দীর্ঘ ৪ বছর পরে ২০১৮ সালে স্বেচ্ছায় আত্মসমর্পন করে জামিনে বের হয় বেলাল। এরই মধ্যে আদালত অভিযোগ গঠনের পর ৭ জন সাক্ষীর সাক্ষ্যতে ধর্ষণের অভিযোগের প্রমাণ পান।

রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর এডভোকেট বিধান কানুনগো জানান, মামলাটি সাক্ষ্য প্রমাণে প্রমাণিত হওয়ায় আসামীকে যাবজ্জীবন কারাদন্ড ও অর্থদন্ডে দন্ডিত করে আাদলত। এমর রায়ে সন্তোষ প্রকাশ করেছে বাদী ও রাষ্ট্রপক্ষ। রায় ঘোষণার সময় আসামী আদালতে উপস্থিত ছিল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status