ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
যৌতুক নয় পরকীয়ার জেরেই খুন হন লিপি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 29 January, 2020, 4:32 PM

যৌতুক নয় পরকীয়ার জেরেই খুন হন লিপি

যৌতুক নয় পরকীয়ার জেরেই খুন হন লিপি

চট্টগ্রামের বায়োজিদ বোস্তামী এলাকায় নিজ বাসায় বিবি ফাতেমা লিপি হত্যাকাণ্ডে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য।

নিহতের বাবা মো. মাসুদের দাবি যৌতুকের কারণে লিপিকে পরিকল্পিতভাবে নির্যাতন ও হত্যা করেছেন স্বামী কামরুজ্জামান।

তবে ডেইলি বাংলাদেশের অনুসন্ধানে জানা গেছে রাজন নামের এক যুবকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন লিপি। এরই জেরে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন কামরুজ্জামান।

জানা গেছে, চার বছর আগে বিবি ফাতেমা লিপিকে বিয়ের পর কামরুজ্জামান ওমান চলে যা, এরপর রাজনের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন লিপি। এক বছর আগে দেশে ফিরে স্ত্রীকে নিয়ে চট্টগ্রামে চলে যান কামরুজ্জামান। সেখানেই লিপির পরকীয়ার বিষয়ে জানতে পারেন তিনি। এ নিয়ে অসংখ্যবার স্ত্রীর সঙ্গে মনোমালিন্য ও কথা কাটাকাটি হয়েছে তার। ঘটনার দিন দুপুরে একই বিষয়ে বাকবিতণ্ডার জেরে স্বামীর কলার চেপে ধরেন লিপি। এতে ক্ষিপ্ত হয়ে ঘরের কোনায় রাখা পুতা দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করেন কামরুজ্জামান। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় লিপির।

বায়োজিদ বোস্তামী থানার ওসি প্রিটন সরকার জানান, রাজন নামের এক যুবকের সঙ্গে লিপির পরকীয়ার জেরেই এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন কামরুজ্জামান। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

মঙ্গলবার সন্ধ্যায় বাংলাবাজারের গুলশান সোসাইটির একটি ভবন থেকে বিবি ফাতেমা লিপির মরদেহ উদ্ধার করে পুলিশ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status