ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
স্ত্রীকে হত্যার সময় মাকে কুপিয়েছে পাষণ্ড ছেলে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 29 January, 2020, 4:29 PM

স্ত্রীকে হত্যার সময় মাকে কুপিয়েছে পাষণ্ড ছেলে

স্ত্রীকে হত্যার সময় মাকে কুপিয়েছে পাষণ্ড ছেলে

মাদকের টাকা না পেয়ে বাবা-মা ও স্ত্রীর সঙ্গে অসদাচরণ করেন আওয়াল নামের এক যুবক।  এক পর্যায়ে ভয়াবহ তাণ্ডব চালান তিনি।  তাণ্ডবের সময় স্ত্রীকে গলা কেটে হত্যার পাশাপাশি মাকে কুপিয়ে গুরুতর আহত করেন।

বুধবার ভোরে কুষ্টিয়া সদরের ইবি থানার হরিনারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত জাহানারা ওই এলাকার আওয়ালের স্ত্রী।

স্থানীয়রা জানান, ওই এলাকার করিম বিশ্বাসের ছেলে আওয়াল প্রতিনিয়ত মাদকের টাকার জন্য সবার সঙ্গে খারাপ আচরণ করতে থাকেন। বুধবার ভোরে বাবা-মা ও স্ত্রীর কাছে মাদকের টাকা চান তিনি। তারা টাকা দিতে অপারগতা জানালে আওয়াল তাদের সঙ্গে অসদাচরণ শুরু করেন।  এরপর ঘর থেকে একটি ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী ও মাকে এলোপাতাড়ি আঘাত করেন আওয়াল।  এতে অস্ত্রের আঘাতে স্ত্রীর গলা কেটে যায়। ফলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।  এছাড়া রক্তাক্ত মাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি জাহাঙ্গীর আরিফ জানান, মাদকের টাকা না পেয়ে আওয়াল মর্মান্তিক তাণ্ডব চালিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তাকে আটক করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status