ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
আরো এক ধর্ষক গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 29 January, 2020, 4:27 PM

আরো এক ধর্ষক গ্রেফতার

আরো এক ধর্ষক গ্রেফতার

টাঙ্গাইলের ঘাটাইলে তিন ছাত্রীকে ধর্ষণের ঘটনায় বুধবার দুপুরে রাসেল নামে এক ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মঙ্গলবার রাতে ঘাটাইলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। রাসেল ঘাটাইলের সন্ধ্যানপুর মধ্যপাড়া শুকুর মাহমুদের ছেলে। এর আগে মঙ্গলবার দুপুরে গ্রেফতার হওয়া বাবুল, ইউসুফ ও সুজন নামে তিন ধর্ষককে আদালতে তোলা হলে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করে।

ঘাটাইল থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত গতিতে সব আসামিদের গ্রেফতার করা হবে।

গত রোববার টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার চার ছাত্রী বিদ্যালয়ে গিয়ে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। দুপুর দেড়টায় তারা ঝড়কা এলাকায় যায়। সেখানে তাদের সঙ্গে যোগ দেয় তাদের বন্ধু হৃদয় ও শাহীন। পরে তারা আশিক নামের এক ব্যক্তির ব্যাটারিচালিত অটোরিকশা করে সাতকুয়া এলাকায় ঘুরতে যায়। এ সময় ৫-৭ জন তাদের ঘিরে ফেলে। হৃদয়, শাহীন ও আশিককে মারধর করে তিনজনকে ধর্ষণ করে।

একজনকে ভাগ্নির মতো দেখা যায় বলে তাকে ধর্ষণ করা থেকে বিরত থাকে। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আটকে রেখে তাদের ধর্ষণ করে পালিয়ে যায় ধর্ষকরা পরে ওই চার ছাত্রী সেখানে তাদের একজনের নানির বাড়িতে আশ্রয় নেয়। সেখান থেকে মোবাইল ফোনে অভিভাবকদের বিষয়টি জানানো হয়।

অভিভাবকরা পুলিশকে জানালে চার স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় সোমবার মেয়ের বাবা বাদি  হয়ে অজ্ঞাতনামা ৫-৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

সোমবার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বাবুল, ইউসুফ ও সুজন নামে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার তিন আসামিকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে টাঙ্গাইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বাবুল ও ইউসুফ।

জ্যেষ্ঠ বিচারিক হাকিম সুমন কুমার কর্মকার ও আরিফুল ইসলাম জবানবন্দি রেকর্ড করেন। অপরদিকে ধর্ষিতা ওই তিন স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে। ধর্ষিতা ছাত্রীদের ২২ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য আদালতে নেয়া হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status