ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
বদলে গেছেন সাঈদ খোকন, তাপসের সৌজন্য সাক্ষাৎ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 28 January, 2020, 4:17 PM

বদলে গেছেন সাঈদ খোকন, তাপসের সৌজন্য সাক্ষাৎ

বদলে গেছেন সাঈদ খোকন, তাপসের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা দক্ষিণ সিটির বর্তমান মেয়র সাঈদ খোকনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুর ২টায় সদরঘাট এলাকায় অবস্থিত সিটি করপোরেশন ও সাজেদা ফাউন্ডেশনের তত্ত্বাবধানে পরিচালিত সাজেদা হাসপাতালে তারা সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় সাঈদ খোকনের স্বাস্থ্যের কিছুটা অবনতি লক্ষ্য করা যায়। তার চেহারায় কিছুটা ক্লান্তি ভাবও পরিলক্ষিত হয়। পরে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে সমর্থন ও পাশে থেকে সকল ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন সাঈদ খোকন। সৌজন্য সাক্ষাৎ শেষে বংশাল ও নাজিরা বাজার এলাকায় নির্বাচনী প্রচারণায় যান ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status