ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
বিষয় কোড অন্তর্ভুক্ত না হলে আমরণ অনশনের ঘোষণা রাবি শিক্ষার্থীদের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 28 January, 2020, 4:23 PM

বিষয় কোড অন্তর্ভুক্ত না হলে আমরণ অনশনের ঘোষণা রাবি শিক্ষার্থীদের

বিষয় কোড অন্তর্ভুক্ত না হলে আমরণ অনশনের ঘোষণা রাবি শিক্ষার্থীদের

আগামী এক সপ্তাহের মধ্যে পিএসসিতে বিষয় কোড অন্তর্ভুক্ত না হলে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জগদীশ চন্দ্র বসু অ্যাকাডেমিক ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ওই বিভাগের শিক্ষার্থীরা।

এক লিখিত বক্তব্যে বিভাগের শিক্ষার্থীরা জানান, আমাদের বিভাগ প্রতিষ্ঠার ২৪ বছরেও পিএসসিতে বিষয় কোড অন্তর্ভুক্ত হয়নি। সর্বশেষ ৪০ ও ৪১তম বিসিএসে আমাদের শিক্ষকগণ পিএসসিতে যোগাযোগ করলে তারা আশ^স্ত করেছিলেন। এরপর ৫ থেকে ১৬ জানুয়ারি ফের পিএসসিকে বিষয়টি অবহিত করেন। কিন্তু বিষয় কোড অন্তর্ভুক্ত করেনি। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন করছি। কিন্তু কোড না পেলে আগামী রোববার থেকে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দেন তারা।

এর আগে গত ১৯ জানুয়ারি থেকে ক্লাস পরীক্ষা বর্জন করে মৌন র‌্যালি, মানববন্ধন, অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল ও প্রতীকি প্রতিবাদ করে আসছেন বিভাগের শিক্ষার্থীরা।

কোডের বিষয়ে বিভাগের সভাপতি ড. নজরুল ইসলাম মন্ডল বলেন, ‘২০১৮ সালে পিএসসি থেকে আশ^স্ত করা হয়েছিলো ৪০তম বিসিএসে কোড অন্তর্ভুক্ত হবে। এ নিয়ে একটি কমিটিও গঠন করেছিলো পিএসসি। তবে এখনও তারা বিষয়টি সুরাহা করতে পারেনি। তাছাড়া পিএসসি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান তাদেরকে হুকুম করা যায়না। তাদের কাছে গত ২২ জানুয়ারি গিয়ে ফের আবেদন করা হয়েছে। সামনের সপ্তাহে সভায় এটি উত্থাপন হবে বলে জানিয়েছেন তারা’।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status