পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এবার পৃথিবীতে জান্নাতের ‘হুর’ দেখার কথা জানালেন। না এটা সত্যি হুর নয়। নির্বাচনী প্রচারণার সময়ে এক দুর্ঘটনায় হাসপাতালে গেলে সেখানে তাকে যে নার্স সেবা দেন সে নাকি হুরের মত দেখতে। ইমরান বলেন, মঞ্চ থেকে পড়ে যাওয়ার পর শওকত খানম হাসপাতালের যে নার্স তাকে ব্যথানাশক ইনজেকশন দিয়েছেন, সে নাকি দেখতে হুরের মতো।
সে দিনের কথা স্মরণ করে ইমরান জানালেন, তখন তিনি খুব যন্ত্রণার মধ্যে ছিলেন। কিন্তু ওই হাসপাতালের নার্স তাকে যে ইনজেকশন দিয়েছেন, তা কেবল তার ব্যথাই দূর করেনি, তিনি বক্তব্য দেয়ার সক্ষমতাও অর্জন করেছিলেন। যে নার্স তার যন্ত্রণা দূর করেছিলেন, তখন তাকে দেখতে হুরের মতো মনে হয়েছে। পাকিস্তান এই প্রধানমন্ত্রী জানান, ওই ব্যথানাশক ইনজেকশনের চেয়েও বেশি কিছু থাকলে তা দিতে চিকিৎসককে অনুরোধ করেছিলেন তিনি। কিন্তু চিকিৎসক তা নাকচ করে দেন। ২০১৩ সালে নির্বাচনী প্রচারের সময় মঞ্চ থেকে পড়ে যাওয়ার সময় তিনি মারাত্মক আহত হয়েছিলেন।