ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
জমি নিয়ে বিরোধ, কৃষককে পিটিয়ে হত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 28 January, 2020, 4:10 PM

জমি নিয়ে বিরোধ, কৃষককে পিটিয়ে হত্যা

জমি নিয়ে বিরোধ, কৃষককে পিটিয়ে হত্যা

ময়মনসিংহের তারাকান্দায় জমি নিয়ে বিরোধে কৃষক আবুল হাশেম (৫৫) নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আবুল কালাম ও কাজীম উদ্দিন ওরফে তোতা মিয়াকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৭ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলার গালাগাঁও ইউনিয়নের মাইলোরা গ্রামে আবুল হাসেমকে পিটিয়ে আহত করে তার ভাতিজারা।

পরে মঙ্গলবার (২৮ জানুয়ারী) ভোররাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবুল হাসেম মারা যায়।

পুলিশ জানায়, সোমবার সন্ধার সময় আবুল হাসেম তার ভাতিজার সাথে জমি নিয়ে বিরুধে কথা কাটাকাটির এক পর্যায়ে আবুল হাসেমকে পিটিয়ে আহত করে। পরে আবুল হাসেমকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানার ওসি আবুল খায়ের বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status