ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
থার্টি ফার্স্ট নাইটে ইয়াবা, মদ, তিন যৌনকর্মীসহ আ.লীগ নেতা আটক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 1 January, 2020, 8:23 PM

থার্টি ফার্স্ট নাইটে ইয়াবা, মদ, তিন যৌনকর্মীসহ আ.লীগ নেতা আটক

থার্টি ফার্স্ট নাইটে ইয়াবা, মদ, তিন যৌনকর্মীসহ আ.লীগ নেতা আটক

রাজশাহীতে থার্টি ফার্স্ট নাইটে মাদক ও নারীসহ ধরা পড়েছেন মেহেদী হাসান রনি (৩২) নামের এক আওয়ামী লীগ নেতা। পিকনিকের নামে অসামাজিক কাজের দায়ে নগরীর পঞ্চবটি এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।

ওই সময় মোট আটজনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে তিনজন তরুণী। আটক রনি রাজশাহী নগরীর ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

আটক অন্যরা হলেন, মো. রুমেল (৩৫), মনিরুল হক (৩৬), রিপন আলী (৩২), পিয়াল মাহমুদ (২২), আলেয়া রহমান (১৯), আজমিরি খাতুন (২০) এবং মাহি আক্তার স্মৃতি (২০)। ওই এলাকার রুমেলের বাড়ি থেকে তাদের আটক করা হয়। সবাইকে আসামি করে রাতেই থানায় মামলা করা হয়েছে। পরে তাদের এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

নগরীর বিভিন্ন এলাকায় তাদের বাড়ি। অভিযানের সময় বাড়িটি থেকে ২ বোতল বিদেশি মদ, ২ বোতল দেশি মদ, ১৩ পিস ইয়াবা এবং মাদক সেবনের নানা উপকরণ জব্দ করেছে পুলিশ। নগরীর বোয়ালিয়া থানা পুলিশের একটি দল মঙ্গলবার রাত ৯টার দিকে এ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন উপ-পরিদর্শক (এসআই) ইফতেখার মো. আল-আমিন।

তিনি জানান, বাড়িটিতে পিকনিকের নামে মাদক সেবনের আসর বসেছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটজনকে আটক করা হয়।

প্রাথমিক তদন্তে তারা জানতে পেরেছেন, আটক তিন তরুণী যৌনকর্মী। সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status