ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
ফেব্রুয়ারিতে পাকিস্তান যাচ্ছেন এরদোগান, দিল্লি-আঙ্কারার দূরত্ব বাড়ার আশঙ্কা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 1 January, 2020, 7:56 PM

ফেব্রুয়ারিতে পাকিস্তান যাচ্ছেন এরদোগান, দিল্লি-আঙ্কারার দূরত্ব বাড়ার আশঙ্কা

ফেব্রুয়ারিতে পাকিস্তান যাচ্ছেন এরদোগান, দিল্লি-আঙ্কারার দূরত্ব বাড়ার আশঙ্কা

আগামী মাসেই পাকিস্তান সফরে আসছেন মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী নেতা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। ফেব্রুয়ারির যে কোনো সময়ে তার পাকিস্তান সফরের কথা রয়েছে।

এরদোগানের এ সফর তুরস্ক, মালয়েশিয়াসহ মুসলিম বিশ্বের নেতাদের সঙ্গে সম্প্রতি পাকিস্তানের যে দূরত্ব তৈরি হয়েছে তা নিরসনে বিশেষ ভূমিকা রাখবে বলে জানিয়েছে দ্য ইকোনোমিক টাইমস।

সংবাদমাধ্যমটি জানায়, পাকিস্তানের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা সম্পর্ক অনেক পুরনো। এই সম্পর্ক আরো জোরদার করতে এরদোগান বেশ কিছু সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়েছেন।

ফেব্রুয়ারিতে এরদোগানের পাকিস্তান সফর নিশ্চিতভাবে নয়া দিল্লির সঙ্গে আঙ্কারার সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে। যদিও ২০১৭-১৮ সালের পর এই সম্পর্কে উন্নতির আভাস দেখা গিয়েছিলো।

কুয়ালালাম সম্মেলনে যোগ না দিয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানানো নিয়ে তুরস্ক, মালয়েশিয়াসহ মুসলিম বিশ্বের নেতাদের সঙ্গে যে দূরত্ব তৈরি হয়েছে তা ঘোচানোর চেষ্টা করছে পাকিস্তান।

এরই অংশ হিসেবে আগামী ফেব্রুয়ারি মাসে ইসলামাবাদ সফর করবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। পাশাপাশি পাকিস্তানের নেতৃবৃন্দ শিগগিরই মালয়েশিয়া সফরে যাচ্ছেন। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status