ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই বৃহস্পতিবার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 1 January, 2020, 7:54 PM

প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই বৃহস্পতিবার

প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই বৃহস্পতিবার

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই করা হবে বৃহস্পতিবার (২ জানুয়ারি)।

বুধবার (১ জানুয়ারি) নির্বাচন কমিশন থেকে জানা গেছে, কাল আগারগাঁয়ে স্থানীয় সরকার বিভাগের ভবনে এই যাচাই-বাছাই হবে। মনোনয়নপত্র সঠিক না হলে বাতিল করবে এই দুই সিটির রিটার্নিং কর্মকর্তারা।

তবে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল কর্তৃপক্ষের কাছে আপিল করা যাবে ৫ জানুয়ারি পর্যন্ত। আপিল কর্তৃপক্ষ হিসেবে ঢাকা বিভাগীয় কমিশনারকে নিয়োগ করেছে নির্বাচন কমিশন।

জানা গেছে, এক হাজার ৩৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে দুই সিটিতে ১৪ জন মেয়র প্রার্থী রয়েছেন। তিন পদে দুই সিটিতে মনোনয়নপত্র সংগ্রহ করেন দুই হাজার ২৬০ জন।

উত্তরে জমা দিয়েছেন যারা:

উত্তর সিটিতে মেয়র পদে জমা দিয়েছেন- আওয়ামী লীগের আতিকুল ইসলাম, বিএনপির তাবিথ আউয়াল, জাতীয় পার্টির জি এম কামরুল ইসলাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাজেদুল হক, প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) শাহীন খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফজলে বারী মাসউদ, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আনিসুর রহমান দেওয়ান প্রমুখ।

এই সিটিতে সাধারণ কাউন্সিলর পদে ৩৭৪ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৮৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সব মিলে উত্তরে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪৭০ জন।

দক্ষিণে জমা দিয়েছেন যারা :

দক্ষিণে মেয়র পদে মনোয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস, বিএনপির ইশরাক হোসেন, জাতীয় পার্টির হাজী মোহাম্মদ সাইফুদ্দিন, ইসলামী আন্দোলনের মো. আবদুর রহমান, এনপিপির বাহরানে সুলতান বাহার, বাংলাদেশ কংগ্রেসের মো. আকতার উজ্জামান ওরফে আয়াতুল্লা ও গণফ্রন্টের আব্দুস সামাদ সুজন প্রমুখ।

সাধারণ কাউন্সিলর পদে ৪৬০ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১০২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। সব মিলিয়ে এই সিটিতে মনোনয়ন দাখিল করেছেন ৫৬৯ জন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status