ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
বিক্ষোভ সামলাতে ‘আধ্যাত্মিক গুরু’র শরণাপন্ন মোদি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 1 January, 2020, 6:46 PM

বিক্ষোভ সামলাতে ‘আধ্যাত্মিক গুরু’র শরণাপন্ন মোদি

বিক্ষোভ সামলাতে ‘আধ্যাত্মিক গুরু’র শরণাপন্ন মোদি

ভারতে বিতর্কিত নাগরিকত্ব আইন নিয়ে চরম বেকায়দায় থাকা দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিক্ষোভকারীদের তোপ থেকে বাঁচতে শেষ পর্যন্ত গুরুর শরণাপন্ন হয়েছেন।

মঙ্গলবার ‘আধ্যাত্মিক গুরু’ জগ্গী বাসুদেবের একটি ভিডিও টুইট করেছেন মোদি।লিখেছেন– গুরু সিএএ পানির মতো ব্যাখ্যা করেছেন, তা শুনে দেখুন। খবর আনন্দবাজার।

কিন্তু এই ভিডিও পোস্টের পর বিরোধীদের কটাক্ষ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে কতটা বেকায়দায় আছেন, তা বোঝা যাচ্ছে।

অর্থনীতিবিদরা সমালোচনা করছিলেন বলে নোট বাতিলের গুণাগুণ ব্যাখ্যা করতে তিনি বলিউডের অভিনেতা-অভিনেত্রীদের নামিয়েছিলেন। এবার তারাও নারাজ। আবার তিনি নিজেও আইন বোঝাতে পারছেন না। তাই আধ্যাত্মিক গুরুকে দিয়ে নতুন নাগরিকত্ব আইন বোঝাচ্ছেন।

অথচ প্রধানমন্ত্রীর প্রচারিত ভিডিওতে সদ্‌গুরু ২০ মিনিটের বেশি সিএএর গুণাগুণ ব্যাখ্যা করলেও প্রথমেই বলছেন– ‘আমি পুরো আইন পড়িনি। সংবাদপত্র পড়েছি, যা লেখালেখি হচ্ছে, সেগুলো পড়েছি।’

তবে সিএএ না পড়েই তিনি বলেছেন, এই আইন সব দেশেই রয়েছে। এই আইনের প্রয়োজনে আছে।

নিজে না পড়লেও ছাত্রছাত্রীদের আইন না পড়েই রাস্তায় নেমে বিক্ষোভ দেখানোর জন্য তিরস্কার করতেও ছাড়েননি গুরু জগ্গী বাসুদেব। শিক্ষার্থীদের পাথরের খনির শ্রমিকের সঙ্গে তুলনা করে তার মন্তব্য, ‘সবাই বলছে, পুলিশ বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো পাথরের খনির শ্রমিকের মতো আচরণ করছে। সবাইকে লক্ষ্য করে পাথর ছুড়ছে।

তার দাবি, এতটা প্রতিক্রিয়া হবে বলে সরকারের ধারণা ছিল না, তাই বেশি পুলিশ নামায়নি। ফলে পুলিশই মার খেয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status