ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
প্রাক্তন প্রেমিককে পিটিয়ে মারলেন অভিনেত্রী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 1 January, 2020, 6:45 PM

প্রাক্তন প্রেমিককে পিটিয়ে মারলেন অভিনেত্রী

প্রাক্তন প্রেমিককে পিটিয়ে মারলেন অভিনেত্রী

আট বছর আগে মাদুরাইয়ের বাসিন্দা এম রবি কাজের খোঁজে চেন্নাই আসেন। কাজ শুরু করে ফিল্ম টেকনিশিয়ান হিসেবে। সেখানেই তামিল সিনেমায় ছোটখাটো চরিত্রে অভিনয় করা এস দেবীর সঙ্গে আলাপ হয় তার। আলাপ ক্রমশ গড়ায় পরিণয়ে। তবে এই সম্পর্ক বিয়েতে পরিণতি পায়নি। কয়েক বছর পর দেবীর বিয়ে হয়ে যায় চেন্নাইয়ের বাসিন্দা ব্যবসায়ী শঙ্করের সঙ্গে।

দুই বছর আগে শঙ্কর, স্ত্রীর পুরনো সম্পর্কের ব্যাপারে জানতে পারেন। তিনি দেবীকে সাবধান করেন কোনোভাবেই যেন পুরনো প্রেমিকের সঙ্গে তিনি যোগাযোগ না করেন। এমন হলে ফল ভাল হবে না বলেও হুমকি দেন শঙ্কর।

সোমবার হঠাৎ পুরনো প্রেমিকা মিল অভিনেত্রী দেবীর বাড়িতে হাজির হন রবি। পুরনো সম্পর্কে ফিরে যাওয়ার জন্য চাপ দিতে থাকেন দেবীকে। তখনই রবির উপর চড়াও হন দেবী। হাতুড়ি ও কাঠ দিয়ে ক্রমাগত মারতে থাকেন তাকে। এসময় অত্যধিক রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

রবি মারা যাওয়ার পর পার্শ্ববর্তী রাজামঙ্গলম থানায় খুনের কথা জানান দেবী। পুলিশ তৎক্ষণাৎ গ্রেফতার করে দেবীকে। পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছে, খুনের ঘটনায় দেবী ছাড়া তাঁর স্বামী শঙ্কর, বোন লক্ষ্মী এবং বোনের বর সাওয়ারিয়ারও জড়িত থাকতে পারেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status