ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
সৃজিতকে নিয়ে বোমা ফাঁটালেন মিথিলা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 1 January, 2020, 5:20 PM

সৃজিতকে নিয়ে বোমা ফাঁটালেন মিথিলা

সৃজিতকে নিয়ে বোমা ফাঁটালেন মিথিলা

কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি ও বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার বিয়ের ২২ দিন পার হয়েছে সোমবার। তবে এর আনুষ্ঠানিকতা এখনো হয়নি। এরইমধ্যে সৃজিতকে জীবন জীবনসঙ্গী হিসেবে বেছে নেয়ার দুটি কারণ জানিয়েছেন মিথিলা।

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে সৃজিতের সঙ্গে তার দুটি ছবি পোস্ট করেন। ছবির ক্যাপশনে মিথিলা লেখেন. ‘সৃজিতকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেয়ার দুটি কারণ। এক, আমরা দুজনই একই রকম পাগলাটে। দুই, আমরা অলস হয়েও সবসময় ব্যস্ত।’

২০১৯ সালের ৬ ডিসেম্বর সৃজিত মুখার্জি ও রাফিয়াত রশিদ মিথিলার বিয়ে হয়। বিয়েতে উপস্থিত ছিলেন সৃজিতের মা ও দিদি, সৃজিতের টলিউডের পরিবার শ্রীজাত, ইন্দ্রদীপ, রুদ্রনীল যিশু, অনুপম, নীলাঞ্জনা ও পিয়া। এছাড়া বিয়েতে উপস্থিত ছিলেন মিথিলার পরিবারের সদস্যরাও।

এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানের সঙ্গে মিথিলার বিয়ে হয়। এ দম্পতির ঘরে এক মেয়ে জন্ম নেয়। তবে ২০১৭ সালের জুলাই মাসে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকে তাহসানের সঙ্গে মেয়ে বসবাস করছেন।

এদিকে, অনেক দিন ধরে সৃজিত-মিথিলার প্রেম নিয়ে মিডিয়া পাড়ায় কানাঘুষা চলছিল। তবে নিজেদের মধ্যে বন্ধুত্ব ছিল বলে দাবি করতেন তারা। এরইমধ্যে বাংলাদেশের নাট্য নির্মাতা ইফতেখার ফাহমির সঙ্গে মিথিলার বেশকিছু অন্তরঙ্গ ছবি ফেসবুকে ভাইরাল হয়। তখন মিথিলার পাশে দাঁড়ান সৃজিত। এরপরই হঠাৎ বিয়ের সিদ্ধান্ত নেন তারা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status