ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
সন্ত্রাসবাদ কমেছে পাকিস্তানে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 1 January, 2020, 5:16 PM

সন্ত্রাসবাদ কমেছে পাকিস্তানে

সন্ত্রাসবাদ কমেছে পাকিস্তানে

পাকিস্তানে ২০১৯ সালে ৩১ শতাংশ সন্ত্রাসবাদ কমেছে বলে জানিয়েছে দেশটির গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের একটি প্রতিবেদন। দেশটিতে সন্ত্রাসবাদ কমার পাশাপাশি সন্ত্রাসীদের বিভিন্ন আস্তানাও ধ্বংস হয়েছে।

সোমবার গবেষণা প্রতিষ্ঠানটি তাদের বার্ষিক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ২০১৯ সালে পাকিস্তান সহিংসতার পরিমাণ ৩০ দশমিক ৭১ শতাংশ কমেছে। ২০১৮ সালে সহিংসতায় দেশটিতে ৯৮০ জন নিহত হয়েছিল। তবে ২০১৯ সালে নিহত হয়েছেন ৬৭৯ জন। খবর- পার্স টুডে

প্রতিবেদনে বলা হয়েছে, গোলযোগপূর্ণ বেলুচিস্তান প্রদেশে সবথেকে বেশি সহিংসতা ঘটেছে। ২০১৯ সালে সেখানে নিহত হয়েছিলেন ২২৬ জন। অথচ ২০১৮ সালে সেখানে নিহত হয়েছিল ৪০৫ জন। এই হিসেব অনুযায়ী বেলুচিস্তানে সন্ত্রাসবাদ কমেছে ৪৪ দশমিক ২ শতাংশ।

পাকিস্তানের উপজাতি অধ্যুষিত পাহাড়ি এলাকাগুলোতেও সন্ত্রাসবাদ ব্যাপকভাবে কমেছে। দেশটির সিন্ধু প্রদেশে ২০১৮ সালে সহিংসতায় ১২১ জন নিহত হয়েছিল। ২০১৯ সালে সেখানে নিহতের সংখ্যা ছিল ৯৮।

পাঞ্জাব প্রদেশে সহিংসতা কমেছে ১১ দশমিক ৮৩ শতাংশ। ফলে ২০১৮ সালে যেখানে ৯৩ জন নিহত হলেও ২০১৯ সালে নিহত হয়েছে ৮২ জন।

সন্ত্রাসবাদ আরো বেশি কমেছে খাইবার পাখতুনখোয়া প্রদেশে। সেখানে ২০১৮ সালে নিহত হয়েছিল ১৫৬ জন কিন্তু ২০১৯ সালে নিহত হয়েছেন ১৪৮ জন।

তবে রাজধানী ইসলামাবাদে সহিংসতার ঘটনা ২০১৮ সালের তুলনায় ২০১৯ সালে বেড়েছে। ২০১৮ সালে সেখানে নিহত হয়েছিল ৬জন এবং ২০১৯ সালে নিহত হয়েছেন ৭ জন।

সহিংসতায় তুলনামূলকভাবে বেশি উন্নতি হয়েছে গিলগিট বেলুচিস্তান প্রদেশে। সেখানে সহিংসতায় ২০১৮ সালে নিহত হয়েছিলেন ৭জন। ২০১৯ সালে সহিংসতায় সেখানে কেউ নিহত হননি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status