ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
ছাত্রদলের হামলায় রক্তাক্ত পুলিশ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 1 January, 2020, 5:12 PM

ছাত্রদলের হামলায় রক্তাক্ত পুলিশ

ছাত্রদলের হামলায় রক্তাক্ত পুলিশ

জুতা পায়ে শহীদ মিনারে উঠতে বাধা দেয়ায় বিক্ষুব্ধ হয়ে হামলা চালিয়ে পাঁচ পুলিশ সদস্যকে আহত করেছেন ছাত্রদল নেতাকর্মীরা।

বুধবার সকালে বগুড়ার শহীদ খোকন পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমবেত হন ছাত্রদলের নেতাকর্মীরা। পরিকল্পনা ছিল বিভিন্ন এলাকা থেকে এসে সেখানে সমবেত হয়ে বড় একটি মিছিল সহকারে নবাববাড়ি সড়কে অবস্থিত জেলা ছাত্রদলের কার্যালয়ে গিয়ে কর্মসূচিতে মিলিত হবেন। এ সময় এ হাতাহাতির ঘটনা ঘটে।

আহত পাঁচ পুলিশ সদস্যের একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্য সদস্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। হামলার অভিযোগে ১১ ছাত্রদল কর্মীকে আটক করেছে পুলিশ।

বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান ও সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যান জানান, তাদের সমাবেশ মঞ্চ ছিল নবাববাড়ি সড়কের দলীয় কার্যালয়ের সামনে। সেখানে তারা অবস্থান করছিলেন। নেতাকর্মীরা শহীদ মিনারে জড়ো হয়েছিলেন মাত্র। সেখানে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের কথাকাটাকাটি হয়। কোনো হামলার ঘটনা ঘটেনি।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেন, শহীদ মিনারে জুতা পায়ে ছাত্রদলের নেতাকর্মীরা উঠে স্লোগান দিচ্ছিলেন। এ সময় তাদের নিষেধ করলে হঠাৎ পুলিশের ওপর হামলা করেন। এতে আমিসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন। আহত পুলিশ সদস্য পারভেজ বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন। অন্য আহতরা চিকিৎসা নিয়েছেন।

তিনি বলেন, হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় ১১ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বগুড়া সদর থানা পুলিশের ওসি এস এম বদিউজ্জামান বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের ১১ নেতাকর্মীকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার সংখ্যা বাড়বে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status