ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
ভিক্ষা চাওয়ায় মানসিক প্রতিবন্ধিকে ছুরিকাঘাত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 17 December, 2019, 11:15 AM

ভিক্ষা চাওয়ায় মানসিক প্রতিবন্ধিকে ছুরিকাঘাত

ভিক্ষা চাওয়ায় মানসিক প্রতিবন্ধিকে ছুরিকাঘাত

ভিক্ষা চাওয়ায় বেলু মিয়া (৩০) নামে এক মানসিক প্রতিবন্ধিকে হবিগঞ্জের মাধবপুরে ছুড়িকাঘাত করেছে দুর্বৃত্তরা। তবে কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছে তা কিছুই বলতে পারছেন না তিনি।

সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার সুফি গাজী সুলায়মান শাহ্-এর মাজারে তাকে ছুরিকাঘাত করা হয়। তিনি বানিয়াচং উপজেলার নয়া পাথারিয়া গ্রামের সুফি মিয়ার ছেলে।

বেলু মিয়ার ছোট ভাই তাউস মিয়া জানান, হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদের সামনে প্রতিদিনই ভিক্ষা করে মানসিক প্রতিবন্ধি বেলু মিয়া। বিভিন্ন ওরসের খবর পেলেই বেলু মিয়া সেখানে ছুটে যান। শনিবার মাধবপুর উপজেলার সুফি গাজী সুলায়মান শাহ্-এর মাজারে ওরস শুরু হলে সেখানে যান বেলু মিয়া।

সোমবার সন্ধ্যায় ভিক্ষা চাওয়ার কারণে একদল কে বা কারা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসেন। এ সময় তারা অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট স্তানান্তর করেন।

হবিগঞ্জ সদর হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত পুলিশ উপ-পরিদর্শক (এএসআই) নেছার উদ্দিন বলেন, বিষয়টি মাধবপুর থানাকে অবহিত করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status