|
ভৈরবে ৬১ ওয়াকিটকিসহ আটক ১
নতুন সময় প্রতিনিধি
|
|
ভৈরবে ৬১ ওয়াকিটকিসহ আটক ১ র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার রাফি উদ্দিন যোবায়ের জানান, একটি অসাধু ব্যবসায়ী চক্র নিয়মিত বিদেশ হতে অবৈধভাবে ওয়াকিটকি সেট সরবরাহ করে কিশোরগঞ্জ, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা জেলাসহ সারা দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাইকারি/খুচরা বিক্রয় করে থাকে। উক্ত তথ্যের ভিত্তিতে আজ দুপুরে দুর্জয় মোড় এলাকায় এসএ পরিবহন অফিস হতে অবৈধ ওয়াকিটকি সেট সরবরাহকালে অভিযান পরিচালনা করে আবুল হোসেনকে আটক করা হয়েছে। তিনি বলেন, আবুল হোসেনের কাছে ৬১টি ওয়াকিটকি সেট, ৬০টি ওয়াকিটকি সেটের চার্জার, ৬৮টি ওয়াকিটকি সেটের ইয়ার ফোন উদ্ধার করা হয়। আটককৃত আবুল হোসেনের বিরুদ্ধে ভৈরব থানায় একটি মামলা দায়ের করা হয় |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
