ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
একটি কারখানায় আগুন, নিহত ৩৫
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 8 December, 2019, 10:50 AM

একটি কারখানায় আগুন, নিহত ৩৫

একটি কারখানায় আগুন, নিহত ৩৫

ভারতের দিল্লির রানি ঝাঁসি রোডে একটি কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। ঘটনাস্থলে পৌঁছেছে ২৭টি ফায়ার সার্ভিসের গাড়ি। এখনও পর্যন্ত ৫০ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন চিফ ফায়ার অফিসার। ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩২জন। আহতদের দিল্লির লোকনায়ক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আনাজ মান্ডি এলাকার কারখানা থেকে এই আগুন ছড়ায় বলে জানা গিয়েছে। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের ১৫ টি গাড়ি। আগুনে নেভানোর চেষ্টার পাশাপাশি উদ্ধার কাজও শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে দমকলের প্রায় ২৭ টি গাড়ি রয়েছে বলে জানা গিয়েছে। ভোর ৫.২২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী ৷ জানা গিয়েছে, বহুতলের ভিতরে প্রায় ৫৬ জন আটকে পড়েছিলেন আগুনের জন্যে ৷ তাদের উদ্ধার করে রাম মনোহর লোহিয়া হাসপাতাল ও হিন্দু রাও হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ আপাতত উদ্ধার কাজের জন্য ওই এলাকার রাস্তা বন্ধ রাখা হয়েছে ৷

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status