ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
বিপিএলের মঞ্চ মাতাতে সাল্লু-ক্যাটরিনা ঢাকায়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 8 December, 2019, 11:13 AM

বিপিএলের মঞ্চ মাতাতে সাল্লু-ক্যাটরিনা ঢাকায়

বিপিএলের মঞ্চ মাতাতে সাল্লু-ক্যাটরিনা ঢাকায়

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাতে এখন বাংলাদেশে অবস্থান বলিউড স্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফ। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় ভারত থেকে যাত্রা শুরু করে সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ওই দুই বলিউড তারকা। আজ রোববার (৮ ডিসেম্বর) বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে পর্দা উঠবে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে উৎসর্গ করে এবারের বিপিএলকে দেয়া হয়েছে বিশেষ মর্যাদা।

আর এ আসরটিকে আরও বেশি জাঁকজমকপূর্ণ ও আকর্ষণীয় করে তুলতে তারকাবহুল এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে পারফরম করবেন বলিউডের বিখ্যাত এ দুই তারকা সালমান খান ও ক্যাটরিনা কাইফ। উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পারফরম করবেন তারা দুজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার পর একদম শেষ দিকে মূল আকর্ষণ হিসেবে মঞ্চে উঠবেন এ দুই বলিউড তারকা। প্রথমে একক পারফরম্যান্স করবেন দুজনে। এর পর আবার দুজনের দ্বৈত পারফরম্যান্স দিয়ে শেষ হবে উদ্বোধনী অনুষ্ঠান। সালমানের আগে মঞ্চে উঠবেন ক্যাটরিনা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status