ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
ধর্ষক ধর্মগুরু বলল, আমাকে কেউ স্পর্শ করতে পারবে না
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 7 December, 2019, 5:43 PM

ধর্ষক ধর্মগুরু বলল, আমাকে কেউ স্পর্শ করতে পারবে না

ধর্ষক ধর্মগুরু বলল, আমাকে কেউ স্পর্শ করতে পারবে না

নিজেকে ধর্মগুরু দাবি করা নিত্যানন্দ বলেছেন, ‘আমাকে কেউ স্পর্শ করতে পারবে না।’ ধর্ষণ দায়ে অভিযুক্ত এ ধর্মগুরুর আপত্তিকর মন্তব্য এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে হয়েছে ভাইরাল। খবর-এনডিটিভি।

এনডিটিভি জানায়, একটি ভিডিও বার্তায় অনেক মানুষের সামনে বিতর্কিত ধর্মগুরু নিত্যানন্দ বলেছেন, আপনাদের একটা বাস্তব কথা বলতে চাই, কেউ আমাকে স্পর্শ পর্যন্ত করতে পারবে না। কোনো আদালত আমার বিচার করতে পারবে না। বিষয়টি আপনারা বুঝেছেন!

ভক্তদের উদ্দেশে নিত্যানন্দ আরো বলেন, এখানে যারা উপস্থিত হয়ে আমার প্রতি নিজেদের আন্তরিকতা এবং আনুগত্যের প্রকাশ করছে, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, তোমাদের সবার আর কখনোই মৃত্যু হবে না।

গুজরাট পুলিশ জানায়, আমেদাবাদ আশ্রমে শিশুদের অপহরণ ও জোর করে আটকে রাখার মামলায় নিত্যানন্দকে খোঁজা হচ্ছে। এছাড়া শুক্রবার ভারতীয় কর্তৃপক্ষ নিত্যানন্দের পাসপোর্ট বাতিল করেছে। নতুন পাসপোর্টের জন্য আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রভীশ কুমার জানান, তিনি নিত্যানন্দকে শনাক্ত করতে বিদেশে থাকা সব ভারতীয় মিশনকে সতর্কবার্তা পাঠিয়েছেন।

প্রসঙ্গত, ২০১০ সালে একবার ধর্ষণের অভিযোগে হিমাচল প্রদেশ থেকে  স্বঘোষিত ধর্মগুরু নিত্যানন্দকে গ্রেফতার করা হয়েছিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status