ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
‘চিলেকোঠার গল্প’ নিয়ে আসছেন সানাই
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 7 December, 2019, 5:27 PM

‘চিলেকোঠার গল্প’ নিয়ে আসছেন সানাই

‘চিলেকোঠার গল্প’ নিয়ে আসছেন সানাই

র‌্যাম্প মডেল দিয়ে শোবিজে যাত্রা শুরু। এরপর ‘প্রেমের তাজমহল’ খ্যাত নির্মাতা গাজী মাহবুবের ছবি দিয়ে চলচ্চিত্রে নাম লেখান। কাজ করেছেন মিউজিক ভিডিও, টেলিফিল্ম ও ওয়েব সিরিজে। বলছি সময়ের আলোচিত মডেল সানাই মাহবুবের কথা। গেল কয়েক বছরে তাকে নিয়ে আলোচনা সমালোচনা কম হয়নি। কিন্তু সেসব গায়ে না মেখে নিজের ছন্দেই ছুটে চলছেন সানাই।

যার ধারাবাহিকতায় গেল সপ্তাহে নতুন একটি শর্টফিল্মে অভিনয় করেন সানাই। চিলেকোঠার গল্প নামের শর্টফিল্মটিতে তার বিপরীতে অভিনয় করেছেন বাপ্পা সান্তনু। রাজধানীর ৬০ ফিট এলাকায় এর দৃশ্যধারণের কাজ করা হয়েছে। এটি নির্দেশনা দেন দীপক কর্মকার। শর্টফিল্মটির ডিওপি হিসাবে কাজ করেছেন মীর হান্নান।

শর্টফিল্মটির গল্প প্রসঙ্গে সানাই বলেন, চিলেকোঠার গল্প শর্টফিল্মটির গল্প একেবারেই আলাদা। আমাদের চারপাশের চিরচেনা একটি গল্প। সমাজে এমন চিত্র অনেক সময় দেখা যায়। শর্টফিল্মটিতে আমি শারিরীক প্রতিবন্ধী মেয়ে চরিত্রে অভিনয় করেছি। যাকে ভুলিয়ে বালিয়ে পাশের বাসার একটি ছেলে ধর্ষন করে। এরপর নানা ঘটনার মধ্যদিয়ে গল্প এগিয়ে যাবে। এতে কিছু সমাজ সচেতনমূলক মেসেজও দেয়া হয়েছে।

সানাই বেশ কয়েকটি ছবিতে চুক্তিবদ্ধ হলেও ময়নার ইতিকথা নামের একটি ছবির কাজ শেষ করেছেন। এতে তিনি নাম ভূমিকায় অভিনয় করেছেন। ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। বাবু সিদ্দিকীর পরিচালনায় এতে সানাইয়ের বিপরীতে অভিনয় করেছেন নবাগত অভিনেতা সাগর।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status