ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৭ জুন ২০২৬ ২ আষাঢ় ১৪৩৩
আত্মহননের চেষ্টা করা প্রেমিকাকে আইসিইউতে বিয়ে!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 7 December, 2019, 11:51 AM

আত্মহননের চেষ্টা করা প্রেমিকাকে আইসিইউতে বিয়ে!

আত্মহননের চেষ্টা করা প্রেমিকাকে আইসিইউতে বিয়ে!

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক করেও বিয়ে করেননি প্রেমিক! এরপর আত্মহত্যার চেষ্টা করেন ওই তরুণী। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। নিতে হয় হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ)।

হাসপাতালে থাকা অবস্থায়ই ওই তরুণী প্রেমিক তরুণকে বাধ্য করা হয় বিয়ে করতে। বিয়ে করেনও তিনি।

পুলিশ জানিয়েছে, ওই নারী আত্মহত্যার চেষ্টা করায় তার প্রেমিককে জোর করে তাকে বিয়ে করানো হয়েছে। বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের পুনে জেলায়।

প্রেমিককে বহুবার বলার পরেও তিনি ওই নারীকে বিয়ে করতে রাজি হননি। ফলে কোনো উপায় না পেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই তরুণী। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

তবে জোর করে প্রেমিকাকে বিয়ে করানো হলে হাসপাতাল থেকে পালিয়ে যান ওই তরুণ। পরে ওই নারী তার বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেছেন। এই ঘটনার তদন্ত চলছে। ওই ব্যক্তিকে খুঁজছে পুলিশ।

মামলায় ওই নারী অভিযোগ করেছেন যে, সুরাজ নালাভাদে তার সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক করেছেন। কিন্তু সে যখন বিয়ের জন্য চাপ দিয়েছে তখন সুরাজ বিয়ে করতে অস্বীকৃতি জানিয়েছে।

ওই নারী জানান, তিনি নিচু সম্প্রদায়ের বলে তার প্রেমিক তাকে বিয়ে করতে চাননি।

গত ২৭ নভেম্বর বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই তরুণী। এরপরেই তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে আইসিইউতে নেয়া হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status