ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৭ জুন ২০২৬ ২ আষাঢ় ১৪৩৩
বঙ্গবন্ধু ফাউন্ডেশন সীতাকুন্ড উপজেলা শাখার সভা অনুষ্ঠিত
মুহাম্মদ ইউসুফ খাঁন
প্রকাশ: Saturday, 7 December, 2019, 11:42 AM

বঙ্গবন্ধু ফাউন্ডেশন সীতাকুন্ড উপজেলা শাখার সভা অনুষ্ঠিত

বঙ্গবন্ধু ফাউন্ডেশন সীতাকুন্ড উপজেলা শাখার সভা অনুষ্ঠিত

বঙ্গবন্ধু ফাউন্ডেশন সীতাকুন্ড উপজেলা শাখার সীতাকুন্ড জেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে শুক্রবার ৬ডিসেম্বর, বিকাল সাড়ে ৩ ঘটিকায় সংগঠনটির জরুরী সভা আহ্বায়ক দীপক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সংগঠনের সদস্য সচিব আবুল হোসেনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সদস্য সচিব মুহাম্মদ ইউসুফ খাঁন।

বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সদস্য কবি লেখক সাহিত্যিক ও মানবাধিকার কর্মী আব্দুস শুক্কুর চৌধুরী, আতাউল হাকিম আরিফ, রেজাউল করিম, মোঃ ওমর ফারুখ, শামিমা আক্তার লাভলী, এস এম করিম ভাসানী, কাউন্সিলর ও পৌর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি দিদারুল আলম এপ্যেলো, সাধারণ সম্পাদক শিপলু দাশ, ওমর ফারুখ, জামাল উদ্দীন, আনিসুল হক, আলেয়া বেগম, কামরুন্নাহার নিলু, জাহাঙ্গীর আলম, সাজ্জাদ হোসেন, সাহাবুদ্দীন আজাদ, শিপন চৌধুরী, মোঃ জাহাঙ্গীর আলমসহ জেলা/উপজেলা/পৌরসভা নেতৃবৃন্দগণ।

সভায় ১৩ ডিসেম্বর সীতাকুন্ড উপজেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি সাবেক সীতাকুন্ড উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া ও সাধারণ সম্পাদক ও সীতাকুন্ড উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুনকে ব্যাপক সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানাবে সংগঠনটি।

এছাড়া ১৬ ডিসেম্বর মহাণ বিজয় দিবসে বঙ্গবন্ধু প্রতিকৃতি ও শহীদ বেধীতে পুস্পার্ঘ অর্পন, জমায়েত, মুজিব শতবর্ষ উদযাপন, একুশে ফেব্রুয়ারী/ ২৬ মার্চ উদযাপনে ও ব্যাপক কর্মসূচী গৃহিত হয়। ডিসেম্বর ৩১ তারিখের মধ্যে ৯টি ইউনিয়ন/ পৌরসভা পূর্নাঙ্গ কমিটি গঠন ও সীতাকুন্ড উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সম্মেলন ও কাউন্সিল করবার জন্য নির্দেশনা প্রধান করেন উত্তর জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সদস্য সচিব মুহাম্মদ ইউসুফ খাঁন।

সভা শেষে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের শ্রম সম্পাদক ও সীতাকুন্ড জাতীয় শ্রমিকলীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মরহুম নূর আহমেদের প্রথম মৃত্যূবার্ষিকী উপলক্ষ্যে নিরবতা পালনসহ দোয়া মোনাজাত করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status