ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
স্মার্টফোন চার্জে রেখে ব্যবহারের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 4 December, 2019, 4:48 PM

স্মার্টফোন চার্জে রেখে ব্যবহারের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

স্মার্টফোন চার্জে রেখে ব্যবহারের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

স্মার্টফোন চার্জে রেখে ব্যবহারের সময় থাইল্যান্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের প্রাণহানি ঘটেছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় চনবুরি এলাকায় স্মার্টফোন চার্জে রেখে ব্যবহারের সময় এ ঘটনা ঘটেছে বলে আজ বুধবার (৪ ডিসেম্বর) থাইল্যান্ডের একটি গনমাধ্যম প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, থাইল্যান্ডের পশ্চিমের চনবুরি এলাকায় নিজ বাসায় স্মার্টফোন চার্জে রেখে ব্যবহার করছিলেন কিত্তিসাক মুনকিত্তি (২৮) নামের এক যুবক। এ সময় তার মা রিন্নাপর্ন মুনকিত্তি ঘরের কাজে সহায়তার জন্য ছেলেকে ডাকেন। কিন্তু ছেলের কোনো সাড়া পাননি তিনি। এরপর ছেলের কক্ষে গিয়ে তাকে অবচেতন অবস্থায় দেখতে পান। পরে লাঠি নিয়ে এসে তাকে জাগানোর চেষ্টা করেন। কিন্তু ব্যর্থ হন।

খবরে আরো বলা হয়েছে, ২৮ বছরের এই যুবকের দুই হাত এবং কপাল পুড়ে গেছে। এ ব্যাপারে দেশটির তদন্ত কর্মকর্তারা বলেছেন, গত সোমবার সকালের দিকে নিজের স্মার্টফোন চার্জে রেখে ব্যবহারের সময় কিত্তিসাক দুর্ঘটনাবশত বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status