ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
পদ্মায় জেলের নৌকায় লাফিয়ে উঠল ১৭ কেজির কাতল!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 4 December, 2019, 4:46 PM

পদ্মায় জেলের নৌকায় লাফিয়ে উঠল ১৭ কেজির কাতল!

পদ্মায় জেলের নৌকায় লাফিয়ে উঠল ১৭ কেজির কাতল!

জেলেরা জাল ফেলে মাছ ধরেন কিন্তু জেলের নৌকায় মাছ নিজে থেকেই লাফিয়ে উঠেছে এ ঘটনা বিরল। এমন একটি বিরল ঘটনা ঘটেছে পদ্মা নদীতে বুধবার (৪ ডিসেম্বর)। একটি ১৭ কেজি ওজনের কাতল হঠাৎ লাফিয়ে ওঠে জেলে নৌকায়। নৌকায় থাকা জেলেরা মাছটিকে তাৎক্ষণিক আটকে ফেলেন। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় ঘটনাটি ঘটে।

পরে সকাল ৭টায় মাছটি বিক্রির উদ্দেশ্যে মাওয়াঘাটের হাজী মো. আ. মজিদ শেখের মৎস্য আড়তে নিয়ে আসেন। এ সময় উৎসুক জনতা ও আড়তে ভিড় জমায় বিশাল আকৃতির কাতলা মাছটি এক নজর দেখার জন্য।

১৭ কেজি ওজনের এ মাছটির দাম ২১ হাজার টাকা ডাক উঠেছে। তাৎক্ষণিকভাবে কিছু টাকা লাভের আশায় খুচরা বিক্রেতারা মাছটি এ দামে ডাকে কিনে নিয়ে ঢাকার পাইকারদের কাছে ২২ হাজার টাকায় বিক্রি করে বলে জানান মৎস্য আড়ৎ মালিক আ. মজিদ শেখ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status